হরমুজ প্রণালী কি নতুন বৈশ্বিক সংকটের কেন্দ্র?
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। আর একে কেন্দ্র করেই মধ্যপ্রাচ্যে এখন বাজছে যুদ্ধের দামামা। ১৫ জুলাই সকাল ৬টা। ইরানের ওপর নতুন দফায় হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালানোর জন্য ইরান যে সামরিক সক্ষমতা ব্যবহার করে আসছিল, তা গুঁড়িয়ে দিতেই তাদের এই অ্যাকশন।
