Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
13 July, 2026, 10:10 pm
Last modified: 13 July, 2026, 11:58 pm

Related News

  • সস্তা, নিখুঁত ও প্রাণঘাতী: আরও ভয়ংকর হয়ে উঠছে ইরানের সেরা ক্ষেপণাস্ত্র
  • ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প
  • উপসাগরীয় অঞ্চলের সিআইএ ঘাঁটিগুলোতে ইরানের হামলায় কি রাশিয়া সাহায্য করছে?
  • গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত
  • পারমাণবিক অস্ত্র তৈরিতে মোজতবা খামেনি তার বাবার চেয়ে বেশি আগ্রহী—দাবি মার্কিন গোয়েন্দাদের

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, এখন থেকে যুক্তরাষ্ট্র ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে পরিচিত হবে।
ব্লুমবার্গ
13 July, 2026, 10:10 pm
Last modified: 13 July, 2026, 11:58 pm
ছবি: এপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা ইরানের  জাহাজগুলোর ওপর অবরোধ আরোপ করবে। পাশাপাশি এই জলপথ দিয়ে চলাচল করা সব বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে অর্থও নেওয়া হবে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবারও অবরোধ কার্যকর করছে। 'হরমুজ প্রণালির অভিভাবক' হিসেবে পরিচিত হবে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা নিশ্চিত করতে যত ধরনের ব্যয় হবে, তার জন্য প্রণালি দিয়ে চলাচল করা প্রতিটি পণ্যবাহী জাহাজ থেকে ২০ শতাংশ হারে অর্থ আদায় করা হবে।

তিনি আরও বলেন, 'এই প্রক্রিয়া ও এর কাঠামো গঠনের কাজ শীঘ্রই শুরু হবে।'

ট্রাম্পের এই মন্তব্য তেহরান ও ওয়াশিংটনের চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ এই নৌপথ আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে কি না, তা নিয়ে বিরোধ চলছে।

হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি। এর মধ্যে কীভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সেসব বিষয়ও স্পষ্ট করা হয়নি।

এর আগে ফক্স নিউজের এক অনুষ্ঠানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, এই কৌশলগত জলপথটি রক্ষার দায়িত্ব পালন করবে যুক্তরাষ্ট্র; এর বিনিময়ে তাদেরকে পারিশ্রমিক দিতে হবে।

ফক্স নিউজের 'ফক্স অ্যান্ড ফ্রেন্ডস' অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'আমরা এই প্রণালিটি নিজেদের নিয়ন্ত্রণে রাখব এবং সম্ভবত আমরাই এটি পরিচালনা করব। আমরা হব এই প্রণালির অভিভাবক। সম্ভবত আমরা এর নাম দেব 'গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট' (প্রণালীর রক্ষাকর্তা দেবদূত)। আর এই কাজের জন্য আমাদের অবশ্যই পাওনা পরিশোধ করতে হবে।'

তিনি আরও বলেন, 'আমরা এটি পাহারা দেব এবং এর বিনিময়ে প্রচুর অর্থ গ্রহণ করব। কারণ অন্যান্য যেসব দেশ এটি ব্যবহার করে তারা অত্যন্ত ধনী। তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আর আমাদের কাছ থেকে বিনা পয়সায় এই সেবা তারা আশা করতে পারে না।'

গতকাল রোববার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় ইরান। এরপর সোমবার দুই দেশের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়। বাণিজ্যিক জাহাজে হামলা ঘিরে গত সপ্তাহের মাঝামাঝি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাতের সূচনা হয়।

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের ২০ শতাংশ এই নৌপথ দিয়েই পরিবাহিত হতো। 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / শুল্ক / অর্থ / হরমুজ / হরমুজ প্রণালি / ইরান / জাহাজ / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার
  • ছবি: এএফপি
    গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

Related News

  • সস্তা, নিখুঁত ও প্রাণঘাতী: আরও ভয়ংকর হয়ে উঠছে ইরানের সেরা ক্ষেপণাস্ত্র
  • ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প
  • উপসাগরীয় অঞ্চলের সিআইএ ঘাঁটিগুলোতে ইরানের হামলায় কি রাশিয়া সাহায্য করছে?
  • গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত
  • পারমাণবিক অস্ত্র তৈরিতে মোজতবা খামেনি তার বাবার চেয়ে বেশি আগ্রহী—দাবি মার্কিন গোয়েন্দাদের

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার

5
ছবি: এএফপি
আন্তর্জাতিক

গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]