Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
চট্টগ্রামে ৩ দিনে ২০০-৫০০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস, মোকাবিলায় আগাম প্রস্তুতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2026, 10:00 pm
Last modified: 10 July, 2026, 10:08 pm

Related News

  • ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার
  • বন্যার কারণে দক্ষিণাঞ্চলে এনসিপির 'জুলাই পদযাত্রা' চার দিনের জন্য স্থগিত

চট্টগ্রামে ৩ দিনে ২০০-৫০০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস, মোকাবিলায় আগাম প্রস্তুতি

রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যৌথ বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু এবং ভারতের উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
টিবিএস রিপোর্ট
10 July, 2026, 10:00 pm
Last modified: 10 July, 2026, 10:08 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাঁচ জেলায় আগামী তিন দিনে ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এতে পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি আরও বেড়ে যাওয়ায় সরকার ও মানবিক সহায়তা সংস্থাগুলো তাদের প্রস্তুতি জোরদার করেছে। গত পাঁচ দিনে এই পাঁচ জেলায় পৃথক পাহাড় ধসের ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যৌথ বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু এবং ভারতের উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

বুলেটিনে পাঁচটি জেলাকেই পাহাড় ধসের জন্য 'উচ্চ ঝুঁকিপূর্ণ' অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত ৯ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ২২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া টেকনাফে ১৬৯, রাঙামাটিতে ১০৬ এবং কক্সবাজারে ৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, ১০ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১৮.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ১২ জুলাই পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ১৩ জুলাই থেকে বৃষ্টির তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার জাতীয় সংসদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী বৃষ্টি ও পাহাড় ধসে এ পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, মৃতদের মধ্যে কক্সবাজারে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, বান্দরবানে ৫ জন এবং রাঙামাটিতে ১ জন রয়েছেন।

মন্ত্রী জানান, সরকার ক্ষতিগ্রস্তদের সুরক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এ পর্যন্ত পাঁচ জেলায় ১ হাজার ৫৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে কক্সবাজারে ৬৪০টি, বান্দরবানে ২২০টি, খাগড়াছড়িতে ১৩৫টি, চট্টগ্রামে ৪১টি এবং রাঙামাটিতে ২১টি আশ্রয়কেন্দ্র রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে চট্টগ্রামে ৮ হাজার ৩৪০ জন, বান্দরবানে ২ হাজার ১৭৩ জন, খাগড়াছড়িতে ১ হাজার ৭৫৫ জন এবং রাঙামাটিতে ১২৬ জন আশ্রয় নিয়েছেন।

ইউরোপীয় সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস -এর অর্থায়নে 'সুরক্ষা' প্রকল্পের আওতায় সেভ দ্য চিলড্রেন ও তাদের সহযোগী সংস্থাগুলো সরকারের সঙ্গে সমন্বয় করে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করেছে।

সেভ দ্য চিলড্রেনের রেজিলিয়েন্স অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন ম্যানেজার ফাতেমা মেহেরুন্নেসা জানান, ১০ জুলাই পর্যন্ত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাঁচ জেলায় ৫ লাখ ৮০ হাজার ৪৮৯টি ভয়েস-বেজড আগাম সতর্কবার্তা পাঠানো হয়েছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, মেট ক্লাব, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে আরও ৯০ হাজার মানুষের কাছে জীবন রক্ষাকারী তথ্য পৌঁছে দেওয়া হয়েছে।

ভয়াবহ বৃষ্টির আগেই প্রস্তুতি হিসেবে নাইক্ষ্যংছড়ি, লামা, রাঙামাটি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বাঁশখালীর ৩০০টি পরিবারকে ৬ হাজার টাকা করে শর্তহীন নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এ পর্যন্ত ৭৪৬টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো রাস্তাঘাট মেরামত, ড্রেনেজ পরিষ্কার এবং খাদ্য ও ওষুধ সংরক্ষণের কাজ চালিয়ে যাচ্ছে।

ভারী বৃষ্টির কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে। বন্যায় রাস্তাঘাট প্লাবিত হওয়া, পাহাড় ধস এবং ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন ও সহায়তা পৌঁছাতে দেরি হচ্ছে।

অনেক উপজেলায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ বাধাগ্রস্ত হচ্ছে। নদ-নদীর পানি বৃদ্ধি এবং সড়ক ও নৌপথের অচলাবস্থার কারণে দুর্গম এলাকাগুলো থেকে মানুষকে সরিয়ে আনা কঠিন হয়ে পড়েছে।

Related Topics

টপ নিউজ

চট্টগাম / বন্যা / বৃষ্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার
  • বন্যার কারণে দক্ষিণাঞ্চলে এনসিপির 'জুলাই পদযাত্রা' চার দিনের জন্য স্থগিত

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]