Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
বিয়ের দিনে টেইলর সুইফটকে ট্রল করলেন ট্রাম্প; পোস্ট করলেন ভুয়া ছবি

বিনোদন

দ্য টেলিগ্রাম
05 July, 2026, 11:35 am
Last modified: 05 July, 2026, 11:38 am

Related News

  • নতুন এয়ার ফোর্স ওয়ানকে 'সর্বোচ্চ শক্তিশালী' করতে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হবে: ট্রাম্প
  • বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প, স্টেডিয়াম পাহারা দেবে যুদ্ধবিমান ও স্নাইপার
  • ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’: ট্রাম্পের ভুলভাল বকা ক্রমেই বাড়ছে

বিয়ের দিনে টেইলর সুইফটকে ট্রল করলেন ট্রাম্প; পোস্ট করলেন ভুয়া ছবি

কমলা হ্যারিসকে সমর্থন দেওয়ায় বেশ কয়েক বছর ধরেই সুইফটের প্রতি ক্ষোভ পুষে রেখেছেন ট্রাম্প।
দ্য টেলিগ্রাম
05 July, 2026, 11:35 am
Last modified: 05 July, 2026, 11:38 am
ছবি: রয়টার্স ও এক্স

টেইলর সুইফটের জীবনের সবচেয়ে আনন্দের দিনেও তাকে কটাক্ষ করা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি ডোনাল্ড ট্রাম্প।

এই পপ সুপারস্টারের সঙ্গে ট্র্যাভিস কেলসির নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত বিয়েকে ঘিরে কয়েক বছর ধরে চলা দ্বন্দ্বে আরেক দফা আক্রমণ চালানোর সুযোগ হিসেবে ব্যবহার করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসের দাপ্তরিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে বিশ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন সেই মিলনায়তনের বাইরের একটি সম্পাদিত ভুয়া ছবি পোস্ট করা হয়, যার পর্দায় লেখা ছিল: "ট্রাম্পই আপনার প্রেসিডেন্ট।" তারা ছবিটির ক্যাপশন বা শিরোনাম দিয়েছিল: "এটি ঘটে গেছে!"

বাস্তবে অবশ্য অনুষ্ঠানের পর ম্যানহাটনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কিছুক্ষণ পর পর্দাগুলোতে প্রদর্শিত হয়েছিল 'জাস্ট অ্যান্ড টি ম্যারিড' বার্তাটি, যা নবদম্পতির নামের অভিন্ন আদ্যক্ষরকে ইঙ্গিত করে তৈরি করা হয়েছিল।

বেশ কয়েক বছর ধরেই সুইফটের প্রতি ক্ষোভ পুষে রেখেছেন ট্রাম্প। ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ট্রাম্পের ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছিলেন।

সেই সময় গায়িকা লিখেছিলেন, 'আমার বিশ্বাস, তিনি একজন বিচক্ষণ, দক্ষ ও দূরদর্শী নেতা। আমি মনে করি, বিশৃঙ্খলার পরিবর্তে যদি শান্ত ও স্থির নেতৃত্বে দেশ পরিচালিত হয়, তাহলে আমরা এই দেশে আরও অনেক কিছু অর্জন করতে পারব।'

সুইফটের এই সমর্থন ট্রাম্পকে ক্ষুব্ধ করে তোলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, 'আমি টেইলর সুইফটকে ঘৃণা করি!' তিনি আরও সতর্ক করে বলেন, 'কমলা হ্যারিসকে সমর্থন করার জন্য বাজারে এর মূল্য তাকে দিতে হবে।'

গত বছর ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ সুইফটকে আক্রমণ করে লিখেছিলেন, 'কেউ কি খেয়াল করেছেন, আমি "আমি টেইলর সুইফটকে ঘৃণা করি" বলার পর থেকে তিনি আর আগের মতো জনপ্রিয় নন?'

২০১৮ সালের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময়ও সুইফট তার নিজ অঙ্গরাজ্য টেনেসির দুইজন ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থন করেছিলেন।

সেই সময় তিনি লিখেছিলেন, 'অতীতে আমি প্রকাশ্যে আমার রাজনৈতিক মতামত জানাতে অনাগ্রহী ছিলাম। কিন্তু গত দুই বছরে আমার ব্যক্তিগত জীবন এবং বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কারণে এখন এ বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে।'

রাজনীতিতে সুইফটের এই সম্পৃক্ততা সে সময়ও ট্রাম্পকে ক্ষুব্ধ করেছিল।

তিনি সাংবাদিকদের বলেছিলেন, 'এখন থেকে টেইলরের গান আমার প্রায় ২৫ শতাংশ কম ভালো লাগবে।'

Related Topics

টপ নিউজ

টেইলর সুইফট / নিজের বিয়ে / ম্যাডিসন স্কয়ার গার্ডেন / মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প / ট্রাম্পই আপনার প্রেসিডেন্ট / ট্রল / জাস্ট অ্যান্ড টি ম্যারিড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • নতুন এয়ার ফোর্স ওয়ানকে 'সর্বোচ্চ শক্তিশালী' করতে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হবে: ট্রাম্প
  • বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প, স্টেডিয়াম পাহারা দেবে যুদ্ধবিমান ও স্নাইপার
  • ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’: ট্রাম্পের ভুলভাল বকা ক্রমেই বাড়ছে

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]