পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রাশিয়ার
পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ানতিনিভকা দখল করেছে রাশিয়ার সেনাবাহিনী। এমনটাই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ৩ জুলাই এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করা হয়। দীর্ঘদিন ধরেই দোনেৎস্ক অঞ্চলে অগ্রযাত্রার অংশ হিসেবে শহরটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল মস্কো।
