Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
রাজধানীর বাজারে ফের বেড়েছে মুরগি ও চালের দাম, কিছুটা স্বস্তি সবজি ও ডিমে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 July, 2026, 07:20 pm
Last modified: 03 July, 2026, 07:28 pm

Related News

  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • রাজধানীতে মাছ-মাংসের পর চড়া সবজির বাজার; বেড়েছে চাল, তেল ও মসলার দাম
  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব
  • ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর
  • যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ, জনগণকে ধৈর্য ধরার আহ্বান অর্থমন্ত্রীর

রাজধানীর বাজারে ফের বেড়েছে মুরগি ও চালের দাম, কিছুটা স্বস্তি সবজি ও ডিমে

আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় ২০-৩০ টাকা বেশি। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ টাকা কেজি দরে। বিক্রেতাদের দাবি, বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।
টিবিএস রিপোর্ট
03 July, 2026, 07:20 pm
Last modified: 03 July, 2026, 07:28 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগির দাম। মুরগির পাশাপাশি চালের দাম বাড়লেও সবজি ও ডিমের বাজারে কিছুটা স্বস্তি দেখা গেছে।

আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় ২০-৩০ টাকা বেশি। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ টাকা কেজি দরে। বিক্রেতাদের দাবি, বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।

নিউমার্কেটের মুরগি বিক্রেতা মো. সোহেল বলেন, "সরবরাহের ওপরই ব্রয়লারের দাম নির্ভর করে। সরবরাহ বেশি থাকলে দাম কমে, আর কম থাকলে বাড়ে। বর্তমানে বাজারে সরবরাহ কম থাকায় দামও বেড়েছে।"

এক মাসে আরও বেড়েছে চালের দাম

মুরগির বাজারের অস্থিরতার মধ্যেই চালের দাম নিয়ে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। গত এক মাসে বিভিন্ন ধরনের চালের দাম কেজিপ্রতি ২ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি মিনিকেট চাল ৬৮-৭২ টাকা, নাজিরশাইল ৭৫-৮৫ টাকা এবং বিআর-২৮ বা মাঝারি মানের চাল ৫৮-৬২ টাকা দরে বিক্রি হচ্ছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর তথ্য অনুযায়ী, এক মাসে সরু চালের দাম ১.২৯ শতাংশ, মাঝারি চাল ২.৫ শতাংশ এবং মোটা চালের দাম ২.৭০ শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে নাজিরশাইল চালের দাম। এক মাসে কেজিতে ১০ টাকা এবং গত এক সপ্তাহেই বেড়েছে ৫ টাকা। এছাড়া পোলাওয়ের চালের দাম বেড়ে পাইকারিতে ১৭২ টাকা এবং খুচরা বাজারে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের মেসার্স সুমনা রাইসের মালিক মিরাজ বলেন, "এলসি বন্ধ থাকা এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় চালের দাম বাড়ছে।" তাঁর ভাষ্যমতে, চাঁপাইনবাবগঞ্জ থেকে চাল পরিবহনে কেজিপ্রতি খরচ ১০ পয়সা থেকে বেড়ে প্রায় ৩০ পয়সায় দাঁড়িয়েছে, ফলে প্রতি বস্তায় অতিরিক্ত ৩০০ থেকে ৪০০ টাকা খরচ যোগ হচ্ছে। এছাড়া সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান এবং মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করায় বাজারেও এর প্রভাব পড়ছে বলে ব্যবসায়ীরা মনে করছেন।

মাছের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা

মাছের বাজারেও দাম বাড়তির দিকে। ক্রেতাদের অভিযোগ, ২০০ টাকার নিচে এখন তেমন কোনো মাছই পাওয়া যাচ্ছে না। বাজারে রুই মাছ আকারভেদে ৩০০-৪০০ টাকা, কাতল ২৩০-৫০০ টাকা, তেলাপিয়া ১২০-১৬০ টাকা, পাঙাশ ২০০-২২০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিংড়ির দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। আকার ও জাতভেদে প্রতি কেজি চিংড়ি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ১ হাজার ২০০ টাকায়।

নিউমার্কেটের মাছ বিক্রেতা রাহাত হোসেন বলেন, "নদী ও ঘেরের সরবরাহের ওপর মাছের দাম নির্ভর করে। চিংড়ির সরবরাহ কম থাকায় এর দাম বেড়েছে। তবে অন্যান্য মাছের দামে গত সপ্তাহের তুলনায় বড় কোনো পরিবর্তন হয়নি। বর্ষা মৌসুম পুরোদমে শুরু হলে নদীর মাছের সরবরাহ বাড়বে, তখন দামও কিছুটা কমতে পারে।"

ধানমন্ডির বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, "চাষের মাছের দাম কিছুটা সহনীয় থাকলেও সামুদ্রিক মাছ এখন অনেকের নাগালের বাইরে চলে গেছে।"

সবজির বাজারে স্বস্তি
মাছ-মাংসের বাজারের অস্থিরতার বিপরীতে সবজির বাজারে কিছুটা স্বস্তি রয়েছে। মৌসুমি ও গ্রীষ্মকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় অধিকাংশ সবজির দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে।

বাজারে বেগুন ও কাঁকরোল প্রতি কেজি ৬০ টাকা, পটল ৫০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, লতি ৬০ টাকা, কাঁচা পেঁপে ৪০ টাকা, কুমড়া ৫০ টাকা এবং আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে টমেটোর দাম এখনও তুলনামূলক বেশি; প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

নিউমার্কেটে বাজার করতে আসা জসিম মিয়া বলেন, "সবজির দাম এখন মোটামুটি সহনীয়। কিন্তু চালের দাম একবার বাড়লে আর কমে না। তার ওপর মুরগির দামও নতুন করে বাড়তে শুরু করায় মধ্যবিত্ত পরিবারের ব্যয় আরও বেড়ে যাচ্ছে।"

ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বর্তমানে ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়, যা গত সপ্তাহের ১২৫-১৩০ টাকার তুলনায় কম। ডিম ব্যবসায়ী মাসুম জানান, সাদা ডিমের ডজন ১০০ টাকা এবং ব্রাউন ডিমের ডজন ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে গরুর মাংসের দামে কোনো পরিবর্তন দেখা যায়নি। বাজারে প্রতি কেজি গরুর মাংস আগের মতোই ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

Related Topics

টপ নিউজ

বাজার / বাজারদর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • রাজধানীতে মাছ-মাংসের পর চড়া সবজির বাজার; বেড়েছে চাল, তেল ও মসলার দাম
  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব
  • ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর
  • যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ, জনগণকে ধৈর্য ধরার আহ্বান অর্থমন্ত্রীর

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]