একে অপরের বিপক্ষে কী কৌশলে খেলবে ব্রাজিল ও জাপান?
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে, যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। গ্রুপ পর্বের নড়বড়ে শুরু কাটিয়ে, ছন্দে ফেরা ব্রাজিলের সামনে আজ, বড় পরীক্ষা হতে যাচ্ছে, হাজিমে মোরিয়াসুর সুশৃঙ্খল রক্ষণ ও ট্যাকটিক্যাল জাপানের বিরুদ্ধে। এই ম্যাচে যে দলই জিতবে, তারা শেষ ১৬-তে আইভরি কোস্ট অথবা নরওয়ের মুখোমুখি হবে।
