Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 June, 2026, 11:30 am
Last modified: 25 June, 2026, 11:33 am

Related News

  • দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন, লক্ষ্য ২ কোটি ৪০ লাখ শিশু
  • দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
  • হামে মৃত্যু ৫০০ ছাড়াল, সংক্রমণ ঠেকাতে ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার
  • ১ জুন ঢাকার ৩ হাজার ৭৩২ কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
  • ১ জুন সারাদেশে ২ কোটির বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল

২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু

ক্যাম্পেইন বাস্তবায়নে সারাদেশে ১ লাখ ১০ হাজার স্থায়ী কেন্দ্র এবং ৫০০টি মোবাইল কেন্দ্র স্থাপন করা হয়েছে। লঞ্চঘাট, ফেরিঘাট, রেলস্টেশন ও বাসস্টেশনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোবাইল কেন্দ্রগুলো কার্যক্রম পরিচালনা করবে।
টিবিএস রিপোর্ট
25 June, 2026, 11:30 am
Last modified: 25 June, 2026, 11:33 am
প্রতীকী ছবি/সংগৃহীত

১৪ মাস পর আগামী ২৮ জুন সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর প্রথম রাউন্ড। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ তথ্য জানান।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ কর্মসূচির আওতায় মোট ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন শিশুকে নীল রঙের (এক লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ১১ লাখ ৯৭ হাজার ২২৮ জন শিশুকে লাল রঙের (দুই লাখ আইইউ) ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শিশুদের অন্ধত্ব, অপুষ্টি এবং বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে ভিটামিন 'এ' অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু রাতকানা রোগ প্রতিরোধই করে না, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর পাশাপাশি জেরোফথ্যালমিয়া, দীর্ঘমেয়াদি ডায়রিয়া, হামসহ বিভিন্ন সংক্রমণজনিত রোগের ঝুঁকি কমাতেও সহায়তা করে। এ কারণে বছরে দুইবার, ছয় মাস অন্তর জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এর আগে সর্বশেষ ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালের মার্চ মাসে।

ক্যাম্পেইন বাস্তবায়নে সারাদেশে ১ লাখ ১০ হাজার স্থায়ী কেন্দ্র এবং ৫০০টি মোবাইল কেন্দ্র স্থাপন করা হয়েছে। লঞ্চঘাট, ফেরিঘাট, রেলস্টেশন ও বাসস্টেশনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোবাইল কেন্দ্রগুলো কার্যক্রম পরিচালনা করবে।

এ কর্মসূচির জন্য ইউনিসেফের সহায়তায় ৪০ লাখ নীল রঙের এবং ২ কোটি ২০ লাখ লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল সংগ্রহ করা হয়েছে। ২৪ জুনের মধ্যে সব জেলা ও সিটি করপোরেশনে এসব ক্যাপসুল বিতরণ সম্পন্ন হয়েছে।

দুর্গম অঞ্চলের শিশুদের অন্তর্ভুক্ত করতে ১২ জেলার ৫৮টি উপজেলার ১৯০টি ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ডে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হবে। এসব জেলার মধ্যে রয়েছে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, সাতক্ষীরা, নোয়াখালী, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, গাইবান্ধা, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট।

ক্যাম্পেইনের পরবর্তী চার দিন বাদ পড়া শিশুদের শনাক্ত করে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর জন্য 'চাইল্ড-টু-চাইল্ড সার্চিং' কার্যক্রম পরিচালনা করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান ঢাকার শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার উপস্থিত থাকবেন।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্য বিভাগ বলেছে, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর জন্য নির্ধারিত কেন্দ্রে নিয়ে আসতে হবে।

একই সঙ্গে জন্মের পরপরই শিশুকে শালদুধসহ মায়ের দুধ খাওয়ানো, প্রথম ছয় মাস শুধু বুকের দুধ পান করানো এবং ছয় মাস বয়সের পর ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ভিটামিন এ / ভিটামিন 'এ' ক্যাপসুল / জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন / ২৮ জুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন, লক্ষ্য ২ কোটি ৪০ লাখ শিশু
  • দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
  • হামে মৃত্যু ৫০০ ছাড়াল, সংক্রমণ ঠেকাতে ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার
  • ১ জুন ঢাকার ৩ হাজার ৭৩২ কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
  • ১ জুন সারাদেশে ২ কোটির বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]