এসডিজি অর্জনের দৌড়ে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ?
২০১৫ সালে জাতিসংঘ যখন ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য বা এস ডিজি, ঘোষণা করে, তখন লক্ষ্য ছিল এমন এক পৃথিবী গড়া, যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সামাজিক ন্যায়বিচার ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে। ২০৩০ সালকে লক্ষ্যমাত্রা ধরে চলা এই দীর্ঘ যাত্রার আজ শেষ প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। হাতে সময় আর মাত্র কয়েক বছর। এই সময়ে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি তার উন্নয়ন লক্ষ্য পূরণে সক্ষম হবে?
