ইরান যুদ্ধ কি সত্যিই বদলে দিচ্ছে বিশ্ব শক্তির সমীকরণ?
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণে কি সবচেয়ে বড় কূটনৈতিক বিজয়ী হয়ে উঠছে চীন? যুদ্ধের উত্তাপ কমে শান্তি আলোচনার পথ খুলতেই বেইজিংয়ের ভূমিকা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। একদিকে ওয়াশিংটন ও তেহরানের অন্তর্বর্তী সমঝোতা, অন্যদিকে পর্দার আড়ালে চীনের ক্রমবর্ধমান কূটনৈতিক সক্রিয়তা—সব মিলিয়ে বদলে যাচ্ছে আঞ্চলিক শক্তির ভারসাম্য। এই ভিডিওতে জানুন, কেন চীনকে এখন মধ্যপ্রাচ্যের 'নীরব খেলোয়াড়' বলা হচ্ছে, ট্রাম্প কেন প্রকাশ্যে শি জিনপিংয়ের প্রশংসা করলেন, হরমুজ প্রণালি নিয়ে বেইজিংয়ের অবস্থান কী, এবং এই সংঘাত থেকে যুক্তরাষ্ট্র আসলে কী অর্জন করেছে। পাশাপাশি থাকছে চীনা বিশ্লেষকদের মূল্যায়ন, তাইওয়ান প্রশ্নে নতুন বার্তা এবং বিশ্ব নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।
