এফএমসিজি/সিপিজি বিজ্ঞাপনদাতাদের জন্য বিপুল সম্ভাবনা: এইচটিটিপুল প্রতিবেদন
করোনাভাইরাসের কারণে সারা দুনিয়ায় ডিজিটালাইজেশন পাঁচ বছর এগিয়েছে। মেকিঞ্জি রিসার্চের প্রতিবেদন অনুযায়ী আগামী তিন থেকে দশ বছরের মধ্যে সুপার মার্কেট অথবা যেকোনো মার্কেটে ক্রেতারা কেনাকাটা করতে নিরাপদ বোধ করবেন না।
ই-মার্কেটার প্রতিবেদন অনুসারে, গত বছরের দ্বিতীয় কোয়ার্টারে এফএমসিজি/ সিপিজি খাতে ডিজিটাল বিজ্ঞাপনে ব্যয় ৫৩% বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালে যুক্তরাজ্যের মোট ডিজিটাল বিজ্ঞাপন ব্যয়ের ২০% খরচ করে প্রথম স্থানে থাকে রিটেইল খাত এবং ১৩.৫% খরচ করে এফএমসিজি/সিপিজি খাত দ্বিতীয় স্থানে থাকে।
২০২০ সালে যুক্তরাষ্ট্রে এইচটিটিপুল যেসব ইন্ডাস্ট্রি খাতে সেবা দিয়ে থাকে, তার মধ্যে সিপিজি সব ডিজিটাল বিজ্ঞাপন ব্যয়ের মধ্যে ১৪.৪% ব্যয় করে তৃতীয় স্থান অর্জন করে।
ক্রমবর্ধমান বাজারের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশীয় এফএমসিজি/সিপিজি ব্র্যান্ডগুলো কীভাবে ফেসবুক, টুইটার ও স্ন্যাপচ্যাটের বিজ্ঞাপন প্লাটফর্ম ব্যবহার করে আয় করতে পারে, সে বিষয়ে এইচটিটিপুলের বিশেষজ্ঞ দল বিশ্লেষণ প্রদান করেছেন এবং তারা ধারণা করছেন, ২০২৫ সালে এই বাজারের আকার হবে ১৫,৩৬১.৮ বিলিয়ন ডলার।
