Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক

আল জাজিরা
16 June, 2026, 08:05 pm
Last modified: 16 June, 2026, 08:11 pm

Related News

  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • আমরা ইরানের প্রচুর টাকা নিয়েছি, সেই টাকা ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়েছিলেন ট্রাম্প; উল্টো নিজেই পেয়ে গেলেন ‘সারপ্রাইজ’
  • ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে ‘ইচ্ছাকৃতভাবে কেউ’ হামলা করেনি: ট্রাম্প

‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প

ট্রাম্প বলেন, ‘আমি ইসরায়েলকে পরামর্শ দিয়েছি হিজবুল্লাহর বিষয়টি সিরিয়ার ওপর ছেড়ে দিতে। কারণ সত্যি বলতে, আমার মনে হয় তারা এটি আরও ভালো সামলাতে পারবে।’
আল জাজিরা
16 June, 2026, 08:05 pm
Last modified: 16 June, 2026, 08:11 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননের বিষয়ে 'আরও দায়িত্বশীল' হওয়ার আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলের চলমান সামরিক অভিযানের সমালোচনা করে তিনি বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক চমৎকার হলেও লেবাননের বর্তমান পরিস্থিতির বিষয়ে তাকে আরও সংযত হতে হবে।

জি-৭ সম্মেলনের ভেন্যু এভিয়ান-লে-বাঁ-তে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ইসরায়েল অনেকদিন ধরে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে এবং এতে প্রচুর মানুষের প্রাণহানি ঘটছে। তিনি আরও বলেন, 'আপনি যখন কাউকে খুঁজছেন, তখন তার মানে এই নয় যে প্রতিবার একটি অ্যাপার্টমেন্ট ভবন গুঁড়িয়ে দিতে হবে। কারণ ওই ভবনগুলোতে অনেক মানুষ থাকেন, যারা সবাই হিজবুল্লাহর সদস্য নন।'

ট্রাম্প আরও বলেন, 'আমি ইসরায়েলকে পরামর্শ দিয়েছি হিজবুল্লাহর বিষয়টি সিরিয়ার ওপর ছেড়ে দিতে। কারণ সত্যি বলতে, আমার মনে হয় তারা এটি আরও ভালো সামলাতে পারবে।'

সম্প্রতি বৈরুতে ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করেন ট্রাম্প। ইরান শান্তি আলোচনার এমন সংবেদনশীল মুহূর্তে এই হামলা 'ঘটা উচিত হয়নি' বলে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, ইরানের সঙ্গে চুক্তি সইয়ের 'দুই ঘণ্টা আগে' ইসরায়েলের এই হামলা তার মোটেও পছন্দ হয়নি এবং তিনি বিষয়টি ইসরায়েলকে জানিয়ে দিয়েছেন।

লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি টিকে থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'এটি টিকে থাকবে।' হিজবুল্লাহকে তিনি একটি 'ছোটখাটো সমস্যা' হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, দেশটি যদি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে তবে 'ভয়ংকর পরিণতি' ভোগ করতে হবে। তিনি দাবি করেন, আসন্ন যুদ্ধবিরতি চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে।

আগামী শুক্রবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এরপর চূড়ান্ত চুক্তির জন্য উভয় পক্ষ ৬০ দিন সময় পাবে। ট্রাম্প আশা প্রকাশ করেন যে, আলোচনার দ্বিতীয় ধাপ আরও সহজ হবে।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ডোনাল্ড ট্রাম্প / নেতানিয়াহু / বেনিয়ামিন নেতানিয়াহু / লেবানন / হিজবুল্লাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • আমরা ইরানের প্রচুর টাকা নিয়েছি, সেই টাকা ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়েছিলেন ট্রাম্প; উল্টো নিজেই পেয়ে গেলেন ‘সারপ্রাইজ’
  • ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে ‘ইচ্ছাকৃতভাবে কেউ’ হামলা করেনি: ট্রাম্প

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]