Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির

আন্তর্জাতিক

রয়টার্স
11 June, 2026, 07:25 pm
Last modified: 11 June, 2026, 07:29 pm

Related News

  • ইরানের তেলে ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবরে ৮০ ডলারের নিচে তেলের দাম
  • নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • নেতানিয়াহুর জন্য ‘ভালো ফল বয়ে আনেনি’ ইরান যুদ্ধ

ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির

রয়টার্স
11 June, 2026, 07:25 pm
Last modified: 11 June, 2026, 07:29 pm
হরমুজে নোঙর করা জাহাজ। ছবি: রয়টার্স

ইরান-সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর যুক্তরাষ্ট্রের জারি করা নৌ-অবরোধের অংশ হিসেবে ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন সামরিক হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গত ১৩ এপ্রিল মার্কিন নৌ-অবরোধ শুরু হওয়ার পর এই প্রথম কোনো প্রাণহানির ঘটনা ঘটল। 

এ ঘটনায় ক্ষুব্ধ ভারত দিল্লিতে নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করে এই ধরনের হামলা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, চলতি সপ্তাহে ভারতীয় ক্রু সম্বলিত তিনটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনী, যার মধ্যে একটি হামলা হয়েছে বৃহস্পতিবার।

তিনি স্পষ্ট করে বলেন, 'এই হামলা অবশ্যই বন্ধ হতে হবে। আমরা একই সাথে সংলাপ ও কূটনীতির আহ্বান জানাচ্ছি যাতে এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে।' 

রণধীর জয়সওয়াল জানান, ওমান উপকূলে 'সেত্তেবেলো' নামের তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার পর, গত বুধবার নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন চার্জ দি অ্যাফেয়ার্সকে (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) তলব করে ভারত তাদের 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে দিল্লির মার্কিন দূতাবাসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, সেত্তেবেলোর ক্রুরা বারবার দিকনির্দেশনা অমান্য করায় মার্কিন যুদ্ধবিমান থেকে জাহাজটির ইঞ্জিন রুমে একটি নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সেন্টকমের দাবি, সেত্তেবেলো জাহাজটি ইরান থেকে তেল পরিবহনের চেষ্টা করে মূলত চলমান নৌ-অবরোধের শর্ত লঙ্ঘন করছিল।

গত ১৩ এপ্রিল এই নৌ-অবরোধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনী ৮টি জাহাজ অচল করে দিয়েছে এবং ১০০-রও বেশি জাহাজকে পথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করেছে। 
 
Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / ভারত / নাবিক নিহত / হরমুজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • ইরানের তেলে ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবরে ৮০ ডলারের নিচে তেলের দাম
  • নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • নেতানিয়াহুর জন্য ‘ভালো ফল বয়ে আনেনি’ ইরান যুদ্ধ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]