Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
চাল, ডাল, পেঁয়াজসহ ৬০ নিত্যপণ্যের দাম কমতে পারে; সিগারেট, রড, বিদেশী প্রসাধনীর দাম বাড়তে পারে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 June, 2026, 04:00 pm
Last modified: 11 June, 2026, 04:18 pm

Related News

  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৪ লাখ টাকা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন
  • অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী
  • নতুন ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৪ দিনে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী
  • বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে কনটেইনার ডিপো খাত উন্মুক্ত করল বাংলাদেশ

চাল, ডাল, পেঁয়াজসহ ৬০ নিত্যপণ্যের দাম কমতে পারে; সিগারেট, রড, বিদেশী প্রসাধনীর দাম বাড়তে পারে

এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
টিবিএস রিপোর্ট
11 June, 2026, 04:00 pm
Last modified: 11 June, 2026, 04:18 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবা প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন শুরু করেন তিনি।

উল্লেখ্য, দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় জাতীয় বাজেট।

যেসব পণ্যের দাম বাড়তে পারে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেট, নিকোটিনজাত পণ্য, গাড়ি, আমদানি করা খাদ্যপণ্য, নির্মাণসামগ্রীসহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এসব প্রস্তাব কার্যকর হলে এসব পণ্যের দাম বাড়তে পারে।

সিগারেট

সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এতে নিম্নস্তরের সিগারেটের প্রতি ১০ শলাকার দাম ৬২ টাকা, মধ্যম স্তরের ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরের ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। এতে সিগারেটের দাম বাড়তে পারে।

নিকোটিন গ্র্যানুলস ও নিকোটিন পাউচ

জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর নিকোটিন গ্র্যানুলস এবং নিকোটিন পাউচ আমদানি নিরুৎসাহিত করার জন্য নতুন কোড সৃজনপূর্বক ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম বাড়তে পারে।

এমএস রড

রড তৈরির বিভিন্ন উপকরণের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। এতে এমএস রডের দাম বাড়তে পারে।

বিদেশি কাজুবাদাম

অপ্রক্রিয়াজাত ও প্রক্রিয়াজাত কাজুবাদামের আমদানি শুল্ক ১ শতাংশ ও ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। এতে বিদেশি কাজুবাদামের দাম বাড়তে পারে।

বিদেশি পাঙাশের ফিলে

আমদানি করা পাঙাশ মাছের ফিলের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। এতে বিদেশি পাঙাশের দাম বাড়তে পারে।

বিদেশি গ্যাস সিলিন্ডার

কম্পোজিট এলপিজি সিলিন্ডার আমদানিতে ভ্যাট আরোপ করা হয়েছে। এতে এসব সিলিন্ডারের দাম বাড়তে পারে।

বিদেশি মধু

বিদেশি প্রাকৃতিক মধুর শুল্কায়ন মূল্য ইউনিটপ্রতি ২ ডলার বাড়িয়ে ৭ ডলার করা হয়েছে। এতে মধু আমদানিতে খরচ বাড়তে পারে এবং দাম বাড়তে পারে।

বিদেশি সুপারি

বিদেশি সুপারি আমদানির শুল্কায়ন মূল্য ইউনিটপ্রতি শূন্য দশমিক ২৫ ডলার বাড়ানো হয়েছে। এতে সুপারির দাম বাড়তে পারে।

বিদেশি খাদ্যপণ্য

সুগার কনফেকশনারি, কফি ও তৈরি খাবারসহ বিভিন্ন আমদানি পণ্যের শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে। এতে এসব খাদ্যপণ্যের দাম বাড়তে পারে।

বিদেশি প্রসাধনী

লিপ লাইনার, লিপ জেলসহ সমজাতীয় পণ্যের শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে। এতে এসব পণ্যের দাম বাড়তে পারে।

তেলচালিত গাড়ি

১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ সিসির ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনচালিত আমদানি করা গাড়ির ওপর করভার ১৩২ দশমিক ৩৬ শতাংশ থেকে বাড়িয়ে প্রায় ১৫৬ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এতে এসব গাড়ির দাম বাড়তে পারে।

অন্যান্য আমদানি পণ্য

শুল্ক ও শুল্কায়ন মূল্য বাড়ানোর কারণে বিদেশি টাইলস, স্যানিটারিওয়্যার, বেসিন, ফোম, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল ও যন্ত্রাংশ, খেলনা ইত্যাদির দাম বাড়তে পারে।

যেসব পণ্যের দাম কমতে পারে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিত্যপণ্য, কৃষিপণ্য, প্রযুক্তি, চিকিৎসা ও বিভিন্ন সেবাখাতে কর ও শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। এসব প্রস্তাব কার্যকর হলে এসব পণ্যের দাম কমতে পারে।

৬০টি নিত্যপণ্য

ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল, বীজসহ মোট ৬০টি নিত্যপণ্যের ওপর উৎসে করের হার কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম কমতে পারে।

জিরা, দারুচিনি, এলাচি, লবঙ্গ ও অন্যান্য মসলা

জিরা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, ধনিয়াসহ বিভিন্ন মসলার ওপর ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এতে এসব মসলার দাম কমতে পারে।

শিশুখাদ্য

আমদানি করা শিশুখাদ্য প্রস্তুতিমূলক সামগ্রীর ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এতে শিশুখাদ্যের দাম কমতে পারে।

খেজুর

খেজুর আমদানিতে ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এতে খেজুরের দাম কমতে পারে।

সোনার গয়না

সোনা সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি ভ্যাটও কমানো হয়েছে। এতে সোনার গয়নার দাম কমতে পারে।

বৈদ্যুতিক গাড়ি

বৈদ্যুতিক গাড়ির মোট করভার কমানো হয়েছে। এতে এসব গাড়ির দাম কমতে পারে।

ডায়ালাইসিস ফিল্টার ও কিডনি সেবা

ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার করা হয়েছে। এতে কিডনি ডায়ালাইসিস সেবার ব্যয় কমতে পারে।

ওষুধ ও ক্যানসারের ওষুধ কাঁচামাল

ওষুধ শিল্পের কাঁচামাল আমদানিতে বিভিন্ন শুল্কছাড় দেওয়া হয়েছে। এতে ওষুধের দাম কমতে পারে।

বাদ্যযন্ত্র

গিটার, পিয়ানো, ভায়োলিনসহ বিভিন্ন বাদ্যযন্ত্র ও যন্ত্রাংশ আমদানিতে ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এতে এসব বাদ্যযন্ত্রের দাম কমতে পারে।

ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার ও মনিটর

ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, কম্পিউটার প্রিন্টার ও মনিটর আমদানিতে সব ধরনের শুল্ক, ভ্যাট ও নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এতে এসব প্রযুক্তিপণ্যের দাম কমতে পারে।

সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও যন্ত্রাংশ

সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে এসব পণ্যের দাম কমতে পারে।

অন্যান্য পণ্য

শুল্ক ও কর কমানো এবং শুল্কায়ন মূল্যে পরিবর্তনের কারণে বিদেশি মাংস, প্রাণিখাদ্য, পয়েন্ট অব সেলস যন্ত্র, সৌরবিদ্যুৎ সরঞ্জাম, লিপস্টিক, ফেসওয়াশসহ বিভিন্ন প্রসাধনীসহ আরও বহু পণ্যের দাম কমতে পারে।

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৬-২৭ / দাম বাড়বে / দাম কমবে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৪ লাখ টাকা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন
  • অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী
  • নতুন ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৪ দিনে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী
  • বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে কনটেইনার ডিপো খাত উন্মুক্ত করল বাংলাদেশ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]