Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
স্টার্টআপ, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব বাজেটে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 June, 2026, 02:40 pm
Last modified: 11 June, 2026, 02:47 pm

Related News

  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৪ লাখ টাকা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন
  • অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী
  • নতুন ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৪ দিনে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী
  • বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে কনটেইনার ডিপো খাত উন্মুক্ত করল বাংলাদেশ

স্টার্টআপ, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব বাজেটে

খসড়া অনুযায়ী, বর্তমানে স্থানীয় পর্যায়ে স্টার্টআপের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
11 June, 2026, 02:40 pm
Last modified: 11 June, 2026, 02:47 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

উদ্যোক্তা কার্যক্রম ও দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিকে সহায়তা দিতে স্টার্টআপ, কনটেন্ট নির্মাতা ও ফ্রিল্যান্সারদের জন্য একাধিক ভ্যাট অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের খসড়া বাজেটে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে আসা বাজেট বক্তব্যের খসড়া থেকে এ তথ্য জানা গেছে।

খসড়া অনুযায়ী, বর্তমানে স্থানীয় পর্যায়ে স্টার্টআপের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি স্টার্টআপগুলোর আমদানি করা সেবা এবং স্টার্টআপ প্রতিষ্ঠানের ব্যবহৃত অফিস বা অন্যান্য স্থাপনা ভাড়ার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাটও মওকুফের প্রস্তাব রয়েছে।

খসড়া বাজেট অনুযায়ী, স্টার্টআপের জন্য প্রস্তাবিত এসব ভ্যাট অব্যাহতি ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

এছাড়া, পৃথক একটি প্রস্তাবে কনটেন্ট নির্মাতা ও ফ্রিল্যান্সারদের দেওয়া সেবার ওপর বর্তমানে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট পুরোপুরি প্রত্যাহারের কথা বলা হয়েছে।

প্রস্তাবিত এসব সুবিধা ডিজিটাল উদ্যোক্তা ও স্বাধীন পেশাজীবীদের পরিচালন ব্যয় কমাতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে অর্থনীতির উদীয়মান খাতে উদ্ভাবন ও নতুন ব্যবসা প্রতিষ্ঠাকে উৎসাহিত করবে।

বর্তমানে ফ্রিল্যান্সিং, কনটেন্ট তৈরি এবং স্টার্টআপ উদ্যোগ তরুণদের জন্য কর্মসংস্থান ও আয়ের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে ক্রমেই গুরুত্ব পাচ্ছে। এমন প্রেক্ষাপটে এসব প্রস্তাব এসেছে।

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৬-২৭ / ফ্রিল্যান্সিং / কন্টেন্ট ক্রিয়েটর / স্টার্টআপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৪ লাখ টাকা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন
  • অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী
  • নতুন ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৪ দিনে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী
  • বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে কনটেইনার ডিপো খাত উন্মুক্ত করল বাংলাদেশ

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]