Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
শি জিনপিংয়ের সফরের আগেই ১০ হাজার টনের ডেস্ট্রয়ার তৈরির ঘোষণা উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক

রয়টার্স
06 June, 2026, 11:50 am
Last modified: 06 June, 2026, 11:56 am

Related News

  • বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং
  • বেইজিংয়ে শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে বৈঠক: বাণিজ্য ঘাটতি কমানোর আহ্বান বাংলাদেশের
  • শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার
  • উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?

শি জিনপিংয়ের সফরের আগেই ১০ হাজার টনের ডেস্ট্রয়ার তৈরির ঘোষণা উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক হং মিন বলেন, এই প্রথমবার উত্তর কোরিয়া ১০ হাজার টন ওজনের কোনো ডেস্ট্রয়ার তৈরির পরিকল্পনার কথা প্রকাশ্যে আনল।
রয়টার্স
06 June, 2026, 11:50 am
Last modified: 06 June, 2026, 11:56 am
যুদ্ধজাহাজ 'ক্যাং কন' তদারকি করছেন কিম জং উন। ছবি: রয়টার্স

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের ঠিক আগে ১০ হাজার টনের একটি ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) তৈরি এবং সমুদ্রের তলদেশে গোপন অস্ত্র উন্নয়নের পরিকল্পনা করছে উত্তর কোরিয়া। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের তদারকিতে একটি নৌ-মহড়া অনুষ্ঠিত হয়। এ নিয়ে শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র 'রোদং সিনমুন' একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, কিম জং উন যত দ্রুত সম্ভব 'ক্যাং কন' এবং 'চোয়ে হিয়ন' নামের দুটি ৫ হাজার টনের যুদ্ধজাহাজ মোতায়েন করতে নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক হং মিন বলেন, এই প্রথমবার উত্তর কোরিয়া ১০ হাজার টন ওজনের কোনো ডেস্ট্রয়ার তৈরির পরিকল্পনার কথা প্রকাশ্যে আনল।

তিনি আরও বলেন, সোম ও মঙ্গলবার শি জিনপিংয়ের সফরের আগে হয়তো কিম জং উন দেশের সামরিক সক্ষমতা প্রদর্শন করতে চাইছেন।

রোদং সিনমুনের খবরে বলা হয়, পারমাণবিক যুদ্ধ এড়াতে পিয়ংইয়ংকে অবশ্যই তাদের নৌ সক্ষমতা বাড়াতে হবে বলে জানিয়েছেন কিম। একই সঙ্গে তিনি স্থল, সমুদ্র ও আকাশে শক্তিশালী সামরিক সক্ষমতা গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন।

প্রায় সাত বছর পর প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফরে আসছেন শি জিনপিং। এই সফরের মাধ্যমে বেইজিং তাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চাইছে বলে ধারণা করা হচ্ছে।

শি জিনপিংয়ের সফরের আনুষ্ঠানিক ঘোষণার আগেই, গত বৃহস্পতিবার একটি নতুন চালু হওয়া পারমাণবিক উপাদান উৎপাদন কারখানা পরিদর্শন করেন কিম। সেখানে তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের বহর বাড়ানোর আহ্বান জানান।

শনিবার রোদং সিনমুনের প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, যুদ্ধজাহাজ পরিদর্শনের সময় কিম জং উনের সঙ্গে তার কিশোরী মেয়ে জু এ-ও ছিলেন।

এর আগে ২০২৫ সালের মে মাসে উত্তর কোরিয়া জানিয়েছিল, চংজিন বন্দরে একটি উদ্বোধনী অনুষ্ঠানের সময় তাদের ৫ হাজার টন ওজনের একটি ডেস্ট্রয়ার আংশিকভাবে উল্টে গিয়েছিল। কিম জং উন সেই অনুষ্ঠান তদারকি করছিলেন। তিনি ওই দুর্ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে 'অমার্জনীয় অপরাধমূলক কাজ' বলে আখ্যায়িত করেছিলেন।

পরে রাজিন বন্দরে ওই জাহাজটি মেরামত করা হয় এবং পরের মাসে এর দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান হয়। ওই সময়ই জাহাজটির নাম রাখা হয় 'ক্যাং কন'।

Related Topics

টপ নিউজ

উত্তর কোরিয়া / যুদ্ধ জাহাজ / শি জিনপিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং
  • বেইজিংয়ে শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে বৈঠক: বাণিজ্য ঘাটতি কমানোর আহ্বান বাংলাদেশের
  • শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার
  • উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]