Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
আমার কাছে মনে হয় গণতন্ত্র খুব বিপদে পড়েছে: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 June, 2026, 06:20 pm
Last modified: 05 June, 2026, 06:50 pm

Related News

  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল
  • রাজধানীর জলাবদ্ধতা মোকাবিলায় ৩ স্তরের কর্মপরিকল্পনা সরকারের: স্থানীয় সরকারমন্ত্রী
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল
  • যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

আমার কাছে মনে হয় গণতন্ত্র খুব বিপদে পড়েছে: মির্জা ফখরুল

তিনি বলেন, ‘স্যোশাল মিডিয়ার কল্যাণে এখানকার রাজনীতি ভয়াবহ পরিণতিতে চলে গেছে। সমস্ত রাজনৈতিক নেতার চরিত্র হনন করা হয়, যা খুশি তাই করা হয়। সমাজের কাছে তাদেরকে হীন ব্যক্তি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাজনীতিকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র চলছে। এটা কখনোই সুস্থ রাজনীতির জন্য শুভলক্ষণ নয়।’
টিবিএস রিপোর্ট
05 June, 2026, 06:20 pm
Last modified: 05 June, 2026, 06:50 pm
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: টিবিএস

আমার কাছে মনে হয় গণতন্ত্র খুব বিপদে পড়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, '২০২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার সুযোগ পেয়েছি। আজকে আবার অত্যন্ত পরিকল্পিতভাবে সেই প্রক্রিয়াকে ব্যাহত করার একটা উদ্যোগ দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় গণতন্ত্র খুব বিপদে পড়েছে। চারিদিকে সুপরিকল্পিত ও সচেতনভাবে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা দেখা যাচ্ছে।'

শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবে ১৯৬২-এ জাতীয় পরিষদ নির্বাচিত বিরোধীদলীয় সদস্য মাহবুবুল হকের ৫২তম মৃত্যুবার্ষিকী এবং জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি মাহবুবুল আলম তারার ১২তম মৃত্যুবার্ষিকীর এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'স্যোশাল মিডিয়ার কল্যাণে এখানকার রাজনীতি ভয়াবহ পরিণতিতে চলে গেছে। সমস্ত রাজনৈতিক নেতার চরিত্র হনন করা হয়, যা খুশি তাই করা হয়। সমাজের কাছে তাদেরকে হীন ব্যক্তি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাজনীতিকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র চলছে। এটা কখনোই সুস্থ রাজনীতির জন্য শুভলক্ষণ নয়।'

ষড়যন্ত্রকারীদের ভাষা অত্যন্ত পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, তাদের ভাষা রাজনীতির স্বাভাবিক ধারা ধ্বংস করার জন্য যথেষ্ট।

বিএনপি মহাসচিব বলেন, 'জুলাইয়ের (২০২৪ এর জুলাই) কিছু দিন পর থেকে কিছু কিছু দল এমনভাবে চক্রান্ত করছে, যাতে করে এখানে গণতন্ত্র না থাকে। আমাদের সৌভাগ্য যে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে পেরেছি। এই সরকারের দায়িত্ব হবে দ্রুততার সঙ্গে এই চক্রান্তকে চিহ্নিত করে সঠিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করা।'

তিনি আরও বলেন, 'বিএনপির চরিত্র হচ্ছে উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল—লিবারেল ডেমোক্রেটিক পার্টি। বিএনপি কোনো বিপ্লবী দল নয়। বিএনপির কাছে বিপ্লব আশা করলে ভুল করবেন। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে তার লক্ষ্যে পৌঁছাতে চায়, নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চায় এবং সেখানে গিয়ে জনগণের কল্যাণে কাজ করে।'

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, 'নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। নানা ধরনের ঘটনা, নানা ধরনের প্রচারণা। সেই প্রচারণার সঙ্গে বট বাহিনী আছে। সোশ্যাল মিডিয়াতে এমন কোনো অশ্রাব্য ভাষা নেই, যা আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রয়োগ করা হয়নি।'

তিনি বলেন, 'আমাদের সতর্ক হতে হবে। আমাদের শত্রু চারদিকে। এরপরও জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণ এই সরকারের সঙ্গে আছেন। এই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আছে জনগণ।'

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / গণতন্ত্র / বিএনপি মহাসচিব / স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল
  • রাজধানীর জলাবদ্ধতা মোকাবিলায় ৩ স্তরের কর্মপরিকল্পনা সরকারের: স্থানীয় সরকারমন্ত্রী
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল
  • যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]