Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

আন্তর্জাতিক

ইন্ডিপেন্ডেন্ট
05 June, 2026, 09:50 am
Last modified: 05 June, 2026, 09:50 am

Related News

  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • বেসামরিক প্রাণ রক্ষায় অন্য যেকোনো সেনাবাহিনীর চেয়ে বেশি ব্যবস্থা নেয় ইসরায়েল, দাবি নেতানিয়াহুর
  • হরমুজে ইরান টোল বসাবে না, তবে আমেরিকা বসাতে পারে: ট্রাম্প
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি

আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

গত বুধবার প্রকাশিত পডকাস্ট 'পড ফোর্স ওয়ান'-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে ট্রাম্প তিন মাস আগে শুরু হওয়া যুদ্ধ প্রসঙ্গে কথা বলেন। তাকে সুকৌশলে যুদ্ধে জড়ানো হয়েছে—এমন ধারণা প্রত্যাখ্যান করে তিনি বলেন, 'আমি নিজেই এটি শুরু করেছি।'
ইন্ডিপেন্ডেন্ট
05 June, 2026, 09:50 am
Last modified: 05 June, 2026, 09:50 am
ছবি: ইপিএ

ইরানের সঙ্গে চলমান সংঘাতে 'ফাঁদে পা দিয়েছেন'—এমন অভিযোগ উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, 'আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না।'

সম্প্রতি যুদ্ধ ইস্যুতে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ হয়েছে বলে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়। সেখানে বলা হয়, ট্রাম্প নাকি নেতানিয়াহুকে 'উন্মাদ' বলেও মন্তব্য করেছিলেন।

গত বুধবার প্রকাশিত পডকাস্ট 'পড ফোর্স ওয়ান'-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে ট্রাম্প তিন মাস আগে শুরু হওয়া এই যুদ্ধ প্রসঙ্গে কথা বলেন। তাকে সুকৌশলে যুদ্ধে জড়ানো হয়েছে—এমন ধারণা প্রত্যাখ্যান করে তিনি বলেন, 'আমি নিজেই এটি শুরু করেছি।'

ট্রাম্প বলেন, 'যুদ্ধ শুরু করেছি আমি নিজেই। কারণ আমরা ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দিতে পারি না। আমি না থাকলে আজ ইসরায়েল থাকত না।'

সাক্ষাৎকারে তাকে সরাসরি নেতানিয়াহুর সঙ্গে ওই ফোনালাপের বিষয়ে প্রশ্ন করা হয়। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত উত্তপ্ত বাক্যবিনিময়ের খবর সত্য কি না, সেটিও জানতে চাওয়া হয়।

পডকাস্টটির সঞ্চালক মিরান্ডা ডিভাইন বলেন, 'অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে আপনার একটি ফোনালাপ হয়েছিল, যেখানে আপনি তার ওপর ক্ষুব্ধ ছিলেন।' এরপর তিনি প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো তুলে ধরেন।

ডিভাইন প্রশ্ন করেন, 'আপনি কি তাকে বলেছিলেন— তুমি কি উন্মাদ হয়ে গেছ?, তুমি কী করছ?, আমি তোমাকে জেলে যাওয়া থেকে বাঁচিয়েছি? সত্যিই কি আপনি এমন ভাষায় কথা বলেছিলেন?'

জবাবে ট্রাম্প বলেন, 'হ্যাঁ, কথা হয়েছিল। তবে আমি এটাকে রাগ বলাটা ঠিক মনে করি না। লেবাননের সঙ্গে তার অব্যাহত সংঘর্ষে আমি কিছুটা বিরক্ত ছিলাম। একপর্যায়ে আমি বলেছিলাম, বিবি তোমাকে এটা বন্ধ করতে হবে। তোমাকে এটা থামাতেই হবে।'

তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক এখনো ভালো।

ট্রাম্প বলেন, 'আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি তাকে খুবই পছন্দ করি এবং তার সঙ্গে সব সময় ভালোভাবেই কাজ করেছি।'

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন বুধবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা কার্যত অচলাবস্থায় পৌঁছেছে বলেও মনে হচ্ছে। 

ইরান জানিয়েছে, কোনো যুদ্ধবিরতি চুক্তি হলে তা অবশ্যই লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য হতে হবে। তবে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে লড়াই অব্যাহত রয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, তেহরান চাইলে ভবিষ্যতে অবস্থান পরিবর্তন করতে পারে।

তিনি বলেন, 'আমাকে বলতে হয়েছিল যে ইরানকে নিয়ে কিছু একটা করতে হবে। অর্থনীতিতে আমরা যতই ভালো করি না কেন, তাদের পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া যায় না। তারা ইতোমধ্যেই সম্মত হয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।'

বুধবার ইরানের একটি ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একজন নিহত এবং অন্তত ৬৩ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। একই দিনে বাহরাইনও তাদের আকাশসীমায় ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে।

ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। একই সঙ্গে কুয়েত ও বাহরাইনকে ইরানের বিরুদ্ধে হামলার জন্য 'সরাসরি ও স্পষ্টভাবে দায়ী' বলেও উল্লেখ করেছে।

অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বাহরাইন ও কুয়েতে হামলার জবাবে তারা হরমুজ প্রণালির কেশম দ্বীপে ইরানের একটি সামরিক নিয়ন্ত্রণকেন্দ্রে হামলা চালিয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হামলার কথা স্বীকার করলেও দাবি করেছে, কেশম দ্বীপে আগে চালানো হামলার প্রতিশোধ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে ট্রাম্প দাবি করেছেন, শান্তি আলোচনা বন্ধ হয়ে গেছে—এমন খবর 'ভুল'। তার ভাষ্য, আলোচনা এখনো চলছে। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কয়েক দিন ধরেই তেহরানের আলোচক ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে কোনো বার্তা আদান-প্রদান হচ্ছে না।

ট্রাম্প বলেন, 'তারা এখন চাইলে মত বদলাতে পারে। কিন্তু যেসব বিষয়ে তাদের সম্মত হতে হয়েছে, এর মধ্যে পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।'

তিনি আরও জানান, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় সম্পৃক্ত রয়েছেন এবং বিভিন্ন সিদ্ধান্তে তার অনুমোদন রয়েছে। ট্রাম্প বলেন, ভবিষ্যতে কোনো একসময় তিনি সম্ভবত মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎও করবেন।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / নেতানিয়াহু / ইসরায়েল / ইরান যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • বেসামরিক প্রাণ রক্ষায় অন্য যেকোনো সেনাবাহিনীর চেয়ে বেশি ব্যবস্থা নেয় ইসরায়েল, দাবি নেতানিয়াহুর
  • হরমুজে ইরান টোল বসাবে না, তবে আমেরিকা বসাতে পারে: ট্রাম্প
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]