বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রভাব কী হবে?
পাল্টা শুল্কের পর শ্রম আইন লঙ্ঘনের কারণ দেখিয়ে বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর-ইউএসটিআর। তাদের দাবি, এসব দেশের অর্থনীতি জোরপূর্বক শ্রম দিয়ে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে এবং সেই নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। কেন এই নতুন শুল্ক? বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোতে এর প্রভাব কী হবে এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
