Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড

বিনোদন

দ্য ইন্ডিপেনডেন্ট
03 June, 2026, 08:35 pm
Last modified: 03 June, 2026, 09:39 pm

Related News

  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর

৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড

গত শতকের ষাটের দশকে জনপ্রিয় টিভি সিরিজ ‘রোহাইড’-এর মাধ্যমে আলোচনায় আসেন ইস্টউড। এরপর সার্জিও লিওনের বিখ্যাত স্প্যাগেটি ওয়েস্টার্ন ‘ডলারস ট্রিলজি’র মাধ্যমে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন, যার মধ্যে অন্যতম ছিল ‘দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’।
দ্য ইন্ডিপেনডেন্ট
03 June, 2026, 08:35 pm
Last modified: 03 June, 2026, 09:39 pm
ছবি: এএফপি

সাত দশকের দীর্ঘ ক্যারিয়ার এবং ঝুলিতে ৭০টিরও বেশি চলচ্চিত্র নিয়ে অবশেষে হলিউড থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিলেন কিংবদন্তি অভিনেতা ও পরিচালক ক্লিন্ট ইস্টউড। গত ৩১ মে (রবিবার) ৯৬ বছরে পা দেওয়া চারবার অস্কারজয়ী এই তারকা বিদায় জানালেন রুপালি জগতকে।

গত শতকের ষাটের দশকে জনপ্রিয় টিভি সিরিজ 'রোহাইড'-এর মাধ্যমে আলোচনায় আসেন ইস্টউড। এরপর সার্জিও লিওনের বিখ্যাত স্প্যাগেটি ওয়েস্টার্ন 'ডলারস ট্রিলজি'র মাধ্যমে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন, যার মধ্যে অন্যতম ছিল 'দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি'।

সত্তরের দশকে 'প্লে মিস্টি ফর মি' চলচ্চিত্রের মাধ্যমে পরিচালনার হাতেখড়ি হয় তাঁর। পরবর্তী ছয় দশকে তিনি একে একে উপহার দেন 'আনফরগিভেন', 'মিলিয়ন ডলার বেবি', 'চেঞ্জলিং', 'গ্র্যান তোরিনো', 'আমেরিকান স্নাইপার' এবং 'দ্য মিউল'-এর মতো কালজয়ী সব সিনেমা। অভিনেতা থেকে সফল পরিচালক হয়ে ওঠার এক অনন্য উদাহরণ তিনি। নিজেকে কোনো নির্দিষ্ট ঘরানায় সীমাবদ্ধ রাখেননি ইস্টউড; থ্রিলার, বায়োপিক, রোমান্স, যুদ্ধভিত্তিক চলচ্চিত্র কিংবা মিউজিক্যাল—সবক্ষেত্রেই তিনি দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা। দ্রুততম সময়ে কাজ শেষ করা এবং বাজেটের চেয়ে কম খরচে ছবি নির্মাণের জন্য তাঁর বিশেষ সুখ্যাতি ছিল।

ইস্টউড কি নতুন কোনো সিনেমা নিয়ে আসছেন?—ভক্তদের মনে থাকা এমন প্রশ্নের উত্তর দিয়েছেন তাঁর ছেলে, সংগীতশিল্পী ও সুরকার কাইল ইস্টউড। বাবার বেশ কয়েকটি চলচ্চিত্রে সংগীত পরিচালনা করা কাইল এক অনুষ্ঠানে ক্লিন্ট ইস্টউডের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে কাইলকে বলতে শোনা যায়, "বাবার সাথে কাজ করার অনেক চমৎকার স্মৃতি আছে আমার। তিনি এখন অবসরে, তাঁর বয়স এখন ৯৫ (বর্তমানে ৯৬)। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি তাঁর অনেকগুলো ছবিতে কাজ করতে পেরে। আমার জন্য এটি ছিল এক দারুণ অভিজ্ঞতা।"

নিজের কাজের প্রতি অগাধ নিষ্ঠার জন্য পরিচিত ইস্টউড প্রায়ই তাঁর পরিচালিত ছবিগুলোতে অভিনয় করতেন। পর্দায় তাঁর শেষ পারফরম্যান্স ছিল ২০২১ সালের 'ক্রাই মাচো' ছবিতে। আর পরিচালক হিসেবে তাঁর সর্বশেষ কাজ ছিল ২০২৪ সালের লিগ্যাল থ্রিলার 'জুরি নম্বর ২', যেখানে অভিনয় করেছেন নিকোলাস হোল্ট এবং টনি কোলেট।

ইস্টউডের সাথে তিনবার কাজ করা অভিনেত্রী লরা লিনি তাঁর কাজের ধরন সম্পর্কে বলেন, ক্লিন্ট সেটে কখনও চিৎকার করতেন না। এর কারণ হিসেবে লরা জানান, ষাটের দশকে 'রোহাইড'-এর মতো ওয়েস্টার্ন সিনেমা করার সময় ইস্টউড দেখেছিলেন যে সেটে বেশি শব্দ করলে ঘোড়াগুলো ভয় পেয়ে যায়। সেই থেকেই শান্তভাবে কাজ করার অভ্যাস তাঁর। লরা লিনি তাঁর 'অ্যাবসোলিউট পাওয়ার' (১৯৯৭), 'মিস্টিক রিভার' (২০০৩) এবং 'সালি' (২০১৬) ছবিতে অভিনয় করেছেন। লরা বলেন, "তাঁর সেটে কীভাবে শান্ত থাকতে হয়, তা আমি শিখেছি। তিনি সাধারণত একটি টেইক নিতেন। তিনি সব সময় একই ক্রু নিয়ে কাজ করতেন। তিনি খুব নিচু স্বরে কথা বলেন। ক্যামেরার পাশে দাঁড়িয়ে দৃশ্য দেখেন এবং বলেন— 'ঠিক আছে, থামতে পারো। তোমার কি ভালো লেগেছে? আমার তো ভালো লেগেছে। ফোকাস কি ঠিক ছিল? ঠিক আছে, আমরা পরবর্তী দৃশ্যে যেতে পারি'।"

লরা আরও বলেন, "তিনি এভাবেই কাজ করেন। তিনি কখনও 'অ্যাকশন' বা 'কাট' বলে চিৎকার করেন না। কারণ সবাই মানুষ এবং চিৎকার করলে মনোযোগ নষ্ট হয়, যেখান থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সময়ের প্রয়োজন হয়।"

ক্লিন্ট ইস্টউডের নির্দেশনায় অভিনয় করে মোট পাঁচজন তারকা অস্কার জিতেছেন: জিন হ্যাকম্যান (আনফরগিভেন), শন পেন ও টিম রবিনস (মিস্টিক রিভার), হিলারি সোয়াঙ্ক এবং মরগান ফ্রিম্যান (মিলিয়ন ডলার বেবি)।

প্রয়াত অভিনেতা রিচার্ড হ্যারিস, যিনি ১৯৯২ সালের 'আনফরগিভেন' ছবিতে কাজ করেছিলেন, তিনি ইস্টউডের প্রস্তুতিকে 'বিস্ময়কর' বলে অভিহিত করেছিলেন। অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক বলেন, "তিনি সবাইকে খুব সহজে কমফোর্টেবল করে দেন।" অন্যদিকে মরগান ফ্রিম্যান ইস্টউডকেই তাঁর জীবনের সেরা পরিচালক হিসেবে আখ্যা দিয়েছেন।

১৯৯৫ সালের 'দ্য ব্রিজেস অব ম্যাডিসন কাউন্টি' ছবির সহ-অভিনেত্রী মেরিল স্ট্রিপ জানান, স্টুডিও কর্তৃপক্ষ যখন ৪৫ বছর বয়সে তাঁকে নারী চরিত্রের জন্য 'বেশি বয়স্ক' মনে করেছিল, তখন ইস্টউড তাঁর পাশে দাঁড়িয়েছিলেন এবং তাঁর পক্ষেই লড়াই করেছিলেন। ক্লিন্ট ইস্টউডের এই প্রস্থান হলিউডের একটি স্বর্ণালী অধ্যায়ের সমাপ্তি হিসেবেই দেখছেন চলচ্চিত্র বোদ্ধারা।

Related Topics

টপ নিউজ

ক্লিন্ট ইস্টউড / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
    নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে
  • সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
    সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক
  • প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
    জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

Related News

  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে

5
সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
বাংলাদেশ

সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক

6
প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]