মার্কিন হামলার পর কীভাবে চালু হলো ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি?
মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক সামরিক আগ্রাসনের পরও অবিশ্বাস্য দ্রুতগতিতে ঘুরে দাঁড়াচ্ছে ইরান। কয়েক সপ্তাহ ধরে চলা এই আগ্রাসনে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর প্রবেশপথ ধ্বংসস্তূপে পরিণত হলেও, তেহরান ইতোমধ্যে সেগুলোর বেশিরভাগই খনন করে ব্যবহারের উপযোগী করে তুলেছে।
