রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের ফোন হ্যাক করেছে কারা?
এফএসবি'র অভিযোগ, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন আর কেবল সাধারণ মানুষের ফোন নয়, বরং এমন ব্যক্তিদের টার্গেট করছে, যাদের কাছে সংবেদনশীল তথ্য এবং রাষ্ট্রীয় গোপন নথি থাকতে পারে। রুশ গোয়েন্দাদের মতে, মানব তথ্যদাতা বা স্পাই নিয়োগ করার চেয়ে এখন সেল ফোনকে গণহারে হ্যাক করা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য অনেক বেশি সহজ, দ্রুত এবং ব্যয়-সাশ্রয়ী একটি পদ্ধতিতে পরিণত হয়েছে।
