মিয়ানমারের নতুন রাষ্ট্রপতির ভারত সফর কেন গুরুত্বপূর্ণ?
মিয়ানমারের রাষ্ট্রপতি মিন অং হ্লাইং বর্তমানে ভারতে পাঁচ দিনের এক গুরুত্বপূর্ণ সফরে রয়েছেন। ২০২৬ সালের শুরুতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর। কিন্তু প্রশ্ন হলো- বিশ্বরাজনীতি এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমীকরণে ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া মিন অং হ্লাইং-এর এই সফরকে কেন এত গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে?
