যুক্তরাষ্ট্রের ৫ হাজার ডলারের ড্রোন কতটা বিধ্বংসী?
ভবিষ্যতের চালকবিহীন যুদ্ধক্ষেত্রের কথা মাথায় রেখে, এবার লাখ লাখ ডলার সাশ্রয়ী ও একবার ব্যবহারযোগ্য ড্রোন তৈরির, প্রতিযোগিতায় নেমেছে মার্কিন সামরিক বাহিনী। তবে এই উদ্দেশ্যে লকহিড মার্টিন বা বোয়িংয়ের মতো, প্রথাগত বড় সামরিক জায়ান্টদের দিকে না তাকিয়ে, তরুণদের স্টার্টআপ, ড্রোন রেসার এবং অপেশাদার শখের ড্রোন প্রস্তুতকারকদের ওপর ঝুঁকছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের দৈনিক 'দ্য ওয়াশিংটন পোস্ট'-এর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
