Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ

আন্তর্জাতিক

অয়েলপ্রাইস ডটকম
28 May, 2026, 06:40 pm
Last modified: 28 May, 2026, 06:46 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়া সেই সোমালি রেফারির বিশ্বকাপ ম্যাচ পরিচালনায় আপত্তি নেই কানাডার
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • তেলের মজুদ ৩ মাসে উন্নীত ও আমদানির উৎস বহুমুখী করার প্রস্তাব সংসদীয় বিশেষ কমিটির
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা

মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ

প্রকল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আরও ৩০ থেকে ৪০ লাখ টন গ্যাস বিক্রির প্রতিশ্রুতি নিশ্চিত করতে চায়।
অয়েলপ্রাইস ডটকম
28 May, 2026, 06:40 pm
Last modified: 28 May, 2026, 06:46 pm
এলএনজিবাহী ট্যাংকার জাহাজ। ছবি: অয়েলপ্রাইস ডটকম

ইউরোপের বেশ কয়েকটি জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান (ইউটিলিটি) কানাডার 'খি লিসিমস এলএনজি' প্রকল্পের উৎপাদিত গ্যাস কেনার আগ্রহ প্রকাশ করেছে। এটি হতে যাচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির জন্য কানাডার দ্বিতীয় বৃহৎ প্ল্যান্ট বা স্থাপনা।

বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রকল্পের প্রধান অংশীদার 'ওয়েস্টার্ন এলএনজি'-এর প্রধান নির্বাহী জানিয়েছেন, খি লিসিমস এলএনজি প্ল্যান্টের বার্ষিক ৫০ লাখ টন গ্যাস উৎপাদনের জন্য ইতিমধ্যেই অফটেক বা অগ্রিম ক্রয় চুক্তি সম্পন্ন হয়েছে। তবে প্রকল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আরও ৩০ থেকে ৪০ লাখ টন গ্যাস বিক্রির প্রতিশ্রুতি নিশ্চিত করতে চায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, খি লিসিমস প্লান্টের বার্ষিক মোট উৎপাদন সক্ষমতা হবে ১ কোটি ২০ লাখ টন অতি-শীতলীকৃত গ্যাস। এই অতিরিক্ত ক্রয় প্রতিশ্রুতিগুলো নিশ্চিত হয়ে গেলেই প্রকল্পটি চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্তের দিকে এগিয়ে যাবে।

রয়টার্সকে দেওয়া এই সাক্ষাৎকারটি এমন এক সময়ে সামনে এলো, যার কিছুদিন আগেই খি লিসিমস জার্মানির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান 'এসইএফই'-এর কাছ থেকে একটি অগ্রিম ক্রয় বা অফটেক প্রতিশ্রুতি নিশ্চিত করেছে; যা মূলত দেশটির প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাড়াতে বিশেষভাবে গঠন করা হয়েছিল। ইউরোপীয় কোনো কোম্পানির কাছ থেকে খি লিসিমস এলএনজি প্রকল্পের এটিই প্রথম চুক্তি। নিষেধাজ্ঞাভুক্ত নয় এবং পারস্য উপসাগরীয় কোনো দেশ থেকে আসেনি—ইউরোপ যখন হন্যে হয়ে এমন নিরাপদ গ্যাসের উৎসের সন্ধান করছে, ঠিক তখনই কানাডার সঙ্গে এই চুক্তির কথা হচ্ছে।

চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত গৃহীত হলে, খি লিসিমস এলএনজি প্ল্যান্ট দুটি ভাসমান প্ল্যাটফর্ম থেকে গ্যাস উৎপাদন করবে। এর লক্ষ্য থাকবে কার্বন নিঃসরণের হার সর্বনিম্ন রাখা, যা কানাডার ফেডারেল সরকারের অগ্রাধিকারের সাথে সংগতিপূর্ণ। অবশ্য সম্প্রতি দেশটির নীতিমালায় কিছুটা পরিবর্তন এসেছে, যেখানে নিজেদের খনিজ হাইড্রোকার্বন সম্পদের সর্বোচ্চ ব্যবহারের বিষয়টিকে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রকল্পের নিজস্ব ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই এলএনজির মূল বাজার হবে প্যাসিফিক বেসিন বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। বিশেষ করে এশিয়ার বাজারকে লক্ষ্য করে প্রকল্পটি নির্মিত হচ্ছে, কারণ এশিয়ায় পরিবেশবান্ধব জ্বালানির চাহিদা দিন দিন বাড়ছে। তা সত্ত্বেও, ইউরোপীয় জ্বালানি ক্রেতাদের সাথে চলমান এই আলোচনা জোরালোভাবে ইঙ্গিত দেয়, তাদের ভবিষ্যতের বাজারের পরিকল্পনা বেশ নমনীয় এবং এই গ্যাস সেখানেই যাবে—যেখানে এর সবচেয়ে বেশি প্রয়োজন। গ্যাস বিক্রেতা নির্বাচনের ক্ষেত্রে ইউরোপীয় আমদানিকারকদের সামনে যেহেতু খুব বেশি বিকল্প খোলা নেই, তাই মূল্যের বিষয়টি বড় করে না দেখে, যেখানে প্রয়োজন সেখানেই এই গ্যাস পাঠানো হতে পারে।

Related Topics

টপ নিউজ

জ্বালানি / ইউরোপ / এলএনজি / কানাডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়া সেই সোমালি রেফারির বিশ্বকাপ ম্যাচ পরিচালনায় আপত্তি নেই কানাডার
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • তেলের মজুদ ৩ মাসে উন্নীত ও আমদানির উৎস বহুমুখী করার প্রস্তাব সংসদীয় বিশেষ কমিটির
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]