ঘিলাফুল মিনিয়েচার: পাহাড়ি মেয়ের রঙ তুলিতে ঐতিহ্যের আত্মকথা
পাহাড়ের প্রকৃতি যেমন নীরবে কথা বলে, তেমনি পাহাড়ি এক মেয়ে রঙ তুলির আঁচরে নিভৃতে এঁকে চলে নিজেদের কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্যের আত্মকথা। 'ঘিলাফুল মিনিয়েচার' নামে পরিচিত সুপ্রয়া চাকমার ব্যতিক্রমী শিল্পকর্ম ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে দেশ-বিদেশে।
