আরাফাত ময়দানে খুতবায় কী বার্তা খতিবের?
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ১৬ লাখের বেশি হাজির কণ্ঠে সমস্বরে উচ্চারিত হতে থাকে মহান আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা। সাদা ইহরামের কাপড়ে মোড়ানো লাখো মুসল্লির চোখে-মুখে বিনয়, অশ্রু আর ক্ষমা প্রার্থনার আকুতি।
