ঈদের দিন কেমন থাকবে সারাদেশের আবহাওয়া?
সারাদেশে আগামী ২৮ মে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আজহা। আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
