Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
চট্টগ্রামে করোনা পরীক্ষায় নেগেটিভ ২৬ শতাংশের শরীরে অ্যান্টিবডি: গবেষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2021, 10:50 am
Last modified: 09 May, 2021, 04:02 pm

Related News

  • ২য় ডোজ ভ্যাকসিনের পর ৯৮ শতাংশের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে: বিএসএমএমইউ গবেষণা
  • কোভিড-১৯ টিকা নেওয়া মায়েদের বুকের দুধে অ্যান্টিবডি থাকে: গবেষণা
  • কোমরবিড রোগীদের জন্য মডার্নার ভ্যাকসিন বেশি কার্যকর: গবেষণা
  • দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের শরীরে ৯৯ শতাংশের বেশি অ্যান্টিবডি: গবেষণা
  • দেশে অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহণকারী ৯৮ শতাংশ মানুষের শরীরে রয়েছে অ্যান্টিবডি 

চট্টগ্রামে করোনা পরীক্ষায় নেগেটিভ ২৬ শতাংশের শরীরে অ্যান্টিবডি: গবেষণা

করোনা থেকে সেরে ওঠার পর ৯ মাস পর্যন্ত অনেকের শরীরে আ্যান্টিবডি পাওয়া গেছে।
টিবিএস রিপোর্ট
09 May, 2021, 10:50 am
Last modified: 09 May, 2021, 04:02 pm

চট্টগ্রামে পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে, পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষায় পজিটিভ হওয়া ৯০ শতাংশ রোগীর শরীরে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে। বিপরীতে নেগেটিভ হওয়া ব্যক্তিদের মধ্যে ২৬ শতাংশের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। এ অ্যান্টিবডি ৯ মাস পর্যন্ত রোগীর শরীরে কার্যকর থাকার প্রমাণ পাওয়া গেছে। 

'চট্টগ্রামে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি' শিরোনামে এই গবেষণাকর্মের নেতৃত্ব দেন সিনিয়র মেডিসিন বিশেষজ্ঞ ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডের প্রধান ডা. আবদুর রব। শনিবার (৮ মে) দুপুরে জেনারেল হাসপাতালে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। 

এ গবেষণায় অংশ নেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট এইচ এম হামিদুল্লাহ মেহেদী, চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান, যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগী এম এ কবির চৌধুরী, সহকারী সার্জন অমি দেব ও চিকিৎসা কর্মকর্তা মোরতাহিনা রশিদ।

ডা. আবদুর রব দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‌‌'গত বছরের অক্টোবর মাস থেকে গত এপ্রিল পর্যন্ত ছয় মাস ধরে মোট ছয় জন গবেষক এই গবেষণাকর্মে অংশ নেন। এতে দৈবচয়নের ভিত্তিতে আরটি–পিসিআর পরীক্ষায়  পজিটিভ ও নেগেটিভ ফল আসা চট্টগ্রামের ১ হাজার ৫৩০ জন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পাশাপাশি ঘরে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়াদেরও এই গবেষণা অন্তর্ভুক্ত করা হয়।'

এ স্বাস্থ্য বিশেষজ্ঞ জানান, আরটি–পিসিআর পরীক্ষায় করোনা পজিটিভ হওয়া ও নেগেটিভ হওয়া মিলে ৬৫ শতাংশের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। তবে পজিটিভ হয়ে সুস্থ হওয়ার পর অনেকের শরীরে অ্যান্টিবডি ছিল না। পজিটিভ হওয়া ৯৪১ জনের মধ্যে ১০৭ জন এবং নেগেটিভ হওয়া ৫৮৯ জনের মধ্যে ৪৩৬ জনের শরীরে অ্যান্টিবডি পাওয়া যায়নি। করোনা থেকে সেরে ওঠার পর ৯ মাস পর্যন্ত অনেকের শরীরে আ্যান্টিবডি পাওয়া গেছে। আবার পজিটিভ অনেকের অ্যান্টিবডি ছিল না।

গবেষণায় দেখা গেছে, কোভিডে আক্রান্তদের ৯২ শতাংশের জ্বর ছিল, কাশি ছিল ৬৩ শতাংশের, ঘ্রাণশক্তি লোপ পায় ৫২ শতাংশের। এ ছাড়া গলাব্যথা, মাথাব্যথা, পাতলা পায়খানা, শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ ছিল। আক্রান্তদের ১৫ শতাংশের ডায়াবেটিস, ২৩ শতাংশের উচ্চ রক্তচাপ, ৯ শতাংশের শ্বাসতন্ত্রের জটিলতা ও হৃদ্‌রোগ ইত্যাদি ছিল। এ ছাড়া এইডস ও ক্যানসার আক্রান্ত রোগীও করোনায় আক্রান্তের পর সুস্থ হওয়ার বিষয়টি গবেষণায় উঠে এসেছে। তাদের শরীরে অ্যান্টিবডিও পাওয়া গেছে।

Related Topics

টপ নিউজ

অ্যান্টিবডি / আরটি–পিসিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ২য় ডোজ ভ্যাকসিনের পর ৯৮ শতাংশের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে: বিএসএমএমইউ গবেষণা
  • কোভিড-১৯ টিকা নেওয়া মায়েদের বুকের দুধে অ্যান্টিবডি থাকে: গবেষণা
  • কোমরবিড রোগীদের জন্য মডার্নার ভ্যাকসিন বেশি কার্যকর: গবেষণা
  • দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের শরীরে ৯৯ শতাংশের বেশি অ্যান্টিবডি: গবেষণা
  • দেশে অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহণকারী ৯৮ শতাংশ মানুষের শরীরে রয়েছে অ্যান্টিবডি 

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]