ইরান চুক্তিতে হঠাৎ কেন পিছিয়ে গেলেন ট্রাম্প?
ইরানের সঙ্গে বহুল প্রতীক্ষিত চুক্তি কি থমকে গেল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট অন্তত সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। যেখানে মাত্র একদিন আগেই মনে হচ্ছিল, চুক্তি একেবারে হাতের নাগালে; সেখানে ট্রাম্প এখন তার মধ্যস্থতাকারীদের নির্দেশ দিয়েছেন, আলোচনায় কোনো তাড়াহুড়ো না করতে।
