Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
পরিবহন ব্যবস্থার নতুন ভবিষ্যৎ চৌম্বকক্ষেত্রের ব্যবহারে তৈরি ভাসমান যান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 May, 2021, 09:00 pm
Last modified: 08 May, 2021, 09:11 pm

Related News

  • যাতায়াত সুবিধা বাড়াতে ও ভূমি ব্যবহার কমাতে দেশের সব জেলায় উড়াল সড়কের পরিকল্পনা
  • নগর পরিবহন ও গোলাপি বাস: হোঁচট খাচ্ছে ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনার উদ্যোগ
  • ঢাকার সার্কুলার ওয়াটারবাস শুরু হলো, শেষ হলো!
  • ১০ মিনিটে বিমানবন্দর থেকে ফার্মগেট
  • আসছে সেপ্টেম্বর-অক্টোবরে বদলে যাবে ঢাকার যাতায়াত ব্যবস্থার চেহারা

পরিবহন ব্যবস্থার নতুন ভবিষ্যৎ চৌম্বকক্ষেত্রের ব্যবহারে তৈরি ভাসমান যান

“এটি চলা শুরু হতেই মনে হচ্ছিল বিমান আকাশে উড়াল দিচ্ছে,”
টিবিএস ডেস্ক
08 May, 2021, 09:00 pm
Last modified: 08 May, 2021, 09:11 pm
লাস ভেগাসের পরীক্ষা কেন্দ্রে যানবাহটির টিউব, এই টিউবের ভেতরেই চৌম্বকক্ষেত্রের ব্যবহারে ভেসে চলে যাত্রীবাহী পড। ছবি: রয়টার্স/ মাইক ব্লেক

যুক্তরাষ্ট্রের নেভাডা প্রদেশের লাস ভেগাসের উত্তরের মরুভূমিতে পাহাড়ে পাদদেশে দেখা যাচ্ছে বৃহদাকার ধাতব টিউব বা নল। উচ্চগতির এ শক্তি সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা বিশ্বের পরিবহন ব্যবস্থাকে আমূলে বদলে দিতে পারে।

ভার্জিন হাইপারলুপ ও রিচার্ড ব্রানসনের ভার্জিন গ্রুপ ঘণ্টায় ৭৫০ মাইল গতিবেগের যাত্রীবাহী পড তৈরির নতুন প্রযুক্তি বিনির্মাণের কাজ করছে। 

একটি টিউব বা নলের মধ্য দিয়ে পডের চলাচলের ফলে এ ব্যবস্থায় ঘর্ষণজনিত বাধা থাকে না। টিউবের মধ্যে পডটি প্রবেশের পর টিউবের দেয়াল ও পডের গাত্রে বিপরীতমুখী চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ফলে পডটি টিউবের কোনও অংশ স্পর্শ না করে বাতাসে ভেসে ওঠে, সেই অবস্থাতেই অত্যন্ত দ্রুত বেগে ও কোনও শব্দ ছাড়াই আধুনিক এ যানটি চলাচল করতে পারে। 

ভার্জিন হাইপারলুপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জশ গিগেল বলেন, "এটি চলা শুরু হতেই মনে হচ্ছিল বিমান আকাশে উড়াল দিচ্ছে," 

অত্যাধুনিক এ পডটি বর্তমানে ২৮ জন যাত্রী পরিবহনের উপযোগী করে তৈরি করা হয়েছে, স্বল্প বা দীর্ঘ দূরত্বে যাতায়াত ও মালামাল বহনের উপযোগী করেও বিশেষায়িত পড নির্মাণ সম্ভব। 

এখনো এটি প্রাথমিক পর্যায়ে থাকলেও ২০২৭ সাল নাগাদ বাণিজ্যিক কার্যক্রম শুরুর কথা ভাবছেন ভার্জিন হাইপারলুপের জশ গিগেল। তিনি জানান, গাড়ি, ট্রেন ও প্লেনের মতোই ১০০ বছরের মধ্যে পরিবহন ব্যবস্থা বিপ্লব ঘটানো প্রথম যানবাহন হতে চলেছে এটি। 

১৯ শতকের শুরুতে রকেট সায়েন্টিস্ট রবার্ট গোডার্ড প্রথম 'ভ্যাকট্রেনে'র ধারণা দেন। ১৯৬০ ও ৭০'র দশকে ফ্রান্স 'এরোট্রেন' নির্মাণের উদ্যোগ নিলেও অর্থায়নে অভাবে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। 

২০১৩ সালে আবারও এ প্রযুক্তি নিয়ে নতুনভাবে আগ্রহ প্রকাশ করেন মার্কিন উদ্যোক্তা এলন মাস্ক। সে সময় স্পেসএক্সে কর্মরত জশ গিগেল জানিয়েছেন, বর্তমান সময়ে এসে সংশ্লিষ্ট প্রযুক্তি আরও এগিয়ে গেছে। 

এই যানবাহনের জন্য প্রয়োজনীয় ব্যাটারি, ইলেকট্রনিকস সামগ্রী ও অনেক সেন্সরই আগে ততোটা উন্নত ছিল না। 

সর্বপ্রথম ভারতে এর রুট নির্মাণের কথা ভাবছে ভার্জিন হাইপারলুপ। দেশটির জনসংখ্যা ও পরিবহন ব্যবস্থার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে কোম্পানিটি। অবকাঠামো দিক থেকে পিছিয়ে থাকায় সৌদি আরবের কথাও বিবেচনায় রেখেছে কোম্পানিটি। 

"দু'জন মানুষ সর্বপ্রথম হাইপারলুপে চড়েছিলেন। এ সংখ্যা এক সময়ে কোটির ঘর ছাড়িয়ে যাবে। ২০২০'র দশকের চিত্র এমনই হবে," বলেন গিগেল। 

গ্রীষ্মের শেষদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্মিথসোনিয়ান আর্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিউজিয়ামের 'ফিউচার' শীর্ষক প্রদর্শনীতে পডটি প্রদর্শনের ব্যবস্থা করা হবে। 

  • সূত্র: রয়টার্স 

 

Related Topics

টপ নিউজ

ভার্জিন হাইপারলুপ / পরিবহন ব্যবস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • যাতায়াত সুবিধা বাড়াতে ও ভূমি ব্যবহার কমাতে দেশের সব জেলায় উড়াল সড়কের পরিকল্পনা
  • নগর পরিবহন ও গোলাপি বাস: হোঁচট খাচ্ছে ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনার উদ্যোগ
  • ঢাকার সার্কুলার ওয়াটারবাস শুরু হলো, শেষ হলো!
  • ১০ মিনিটে বিমানবন্দর থেকে ফার্মগেট
  • আসছে সেপ্টেম্বর-অক্টোবরে বদলে যাবে ঢাকার যাতায়াত ব্যবস্থার চেহারা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]