Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 May, 2026, 06:50 pm
Last modified: 22 May, 2026, 06:57 pm

Related News

  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই

বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   

এই প্রকাশনাটি ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে এবং বেঙ্গল ইনস্টিটিউটের নেতৃত্বে পরিচালিত একটি দেশব্যাপী গবেষণার ফল। এই গবেষণায় সরকারি, বেসরকারি এবং তৃণমূল পর্যায়সহ বাংলাদেশের বিদ্যমান টেকসই এবং জলবায়ু-সহনশীল স্থাপত্য চর্চাগুলো চিহ্নিত করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
22 May, 2026, 06:50 pm
Last modified: 22 May, 2026, 06:57 pm
ছবি: সংগৃহীত

ব্রিটিশ কাউন্সিল এবং বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টস আজ (২২ মে) ঢাকার ধানমন্ডির ১৬ নম্বর রোডের ৪২ নম্বর বাড়িতে অবস্থিত বেঙ্গল শিল্পালয়ে 'সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস' শীর্ষক একটি গবেষণা ও বিশ্লেষণধর্মী প্রকাশনা উন্মোচন করেছে। 

বাংলাদেশে টেকসই এবং জলবায়ু-সহনশীল স্থাপত্যের ওপর দেশব্যাপী পরিচালিত একটি গবেষণা উদ্যোগের সমাপ্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্থপতি, পরিকল্পনাবিদ, পরিবেশ বিশেষজ্ঞ, গবেষক, নীতিনির্ধারক এবং সাধারণ মানুষ একত্রিত হন। 

এই প্রকাশনাটি ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে এবং বেঙ্গল ইনস্টিটিউটের নেতৃত্বে পরিচালিত একটি দেশব্যাপী গবেষণার ফল। এই গবেষণায় সরকারি, বেসরকারি এবং তৃণমূল পর্যায়সহ বাংলাদেশের বিদ্যমান টেকসই এবং জলবায়ু-সহনশীল স্থাপত্য চর্চাগুলো চিহ্নিত করা হয়েছে। একইসাথে এই গুরুত্বপূর্ণ খাতের উন্নয়ন ও স্বীকৃতির জন্য প্রয়োজনীয় নীতিনির্ধারণী সুপারিশমালা প্রদান করা হয়েছে। 

উন্মোচন অনুষ্ঠানে বেঙ্গল ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক কাজী খালিদ আশরাফ সূচনা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রকল্পের অংশ হিসেবে নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক রিপিন কালরা এবং স্থপতি খন্দকার হাসিবুল কবির গবেষণার মূল ফলাফল এবং কেস স্টাডিগুলো তুলে ধরে প্রেজেন্টেশন প্রদান করেন। 

অনুষ্ঠানে অধ্যাপক কাজী খালিদ আশরাফ বলেন, 'টেকসইতা চিন্তা ও চর্চার একটি নতুন দৃষ্টান্ত উপস্থাপন করে, বিশেষ করে আমরা মানুষ হিসেবে পৃথিবীর ওপর এবং পৃথিবীর জন্য যা করি। আমরা আজ যাকে টেকসই স্থাপত্য বলছি তা মূলত শতাব্দী ধরে বিদ্যমান ছিল৷ যেমন, বিভিন্ন ভৌগোলিক অঞ্চল এবং জলবায়ুতে মানুষ তাদের নিজস্ব উপকরণ ও সামাজিক সম্পদ ব্যবহার করে বসতবাড়ি তৈরি করে জীবনযাপন করত।' 

প্রতিবেদনটি আনুষ্ঠানিক উদ্বোধনের আগে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরাও উপস্থিত সবার উদ্দেশে বক্তব্য দেন। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান বলেন, 'আমরা এই গুরুত্বপূর্ণ গবেষণা উদ্যোগে সমর্থন দিতে পেরে গর্বিত, যা টেকসই স্থাপত্যের ক্ষেত্রে বাংলাদেশের বৈচিত্র্যময় ও উদ্ভাবনী পদ্ধতিগুলোকে তুলে ধরে এবং নকশার মাধ্যমে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্য ও বাংলাদেশের দক্ষতার শক্তির প্রতিফলন ঘটায়। এই প্রকাশনাটি কেবল স্থানীয় জ্ঞান এবং চর্চাকেই প্রসারিত করে না, বরং জলবায়ু সহনশীলতা এবং সৃজনশীল অর্থনীতির বৈশ্বিক আলোচনায় অবদান রাখে।' 

তিনি আরও বলেন, 'আমরা আশা করি যে, ব্যবহারিক ও স্থানীয়ভাবে শিকড়যুক্ত সমাধানগুলো প্রদর্শনের মাধ্যমে এটি ভবিষ্যৎ নীতিমালা তৈরিতে তথ্য প্রদান করবে এবং নির্মাণ খাতের উদ্ভাবনকে অনুপ্রাণিত করবে।' 

এই প্রকাশনাটিতে একটি স্কোপিং রিপোর্ট, উদ্ভাবনী টেকসই নকশার কেস স্টাডি এবং স্থাপত্যে টেকসই ও সহনশীলতা বিষয়ে বিশেষজ্ঞ উপদেষ্টা বোর্ডের নির্দেশনাসহ একটি পলিসি রিপোর্টের মাধ্যমে ২০১৫ সাল থেকে বর্তমান পর্যন্ত চর্চাগুলো নথিভুক্ত ও বিশ্লেষণ করা হয়েছে। 

গবেষণার ফলাফলগুলো ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে এই উদ্বোধনী অনুষ্ঠানসহ ধারাবাহিক জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ব্রিটিশ কাউন্সিল / গবেষণা / টেকসই স্থাপত্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]