Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
নতুন করে ইরানে হামলা না চালানোয় ট্রাম্পের ওপর ‘ক্ষোভে ফুঁসছেন’ নেতানিয়াহু: অ্যাক্সিওস

আন্তর্জাতিক

আরটি
21 May, 2026, 10:55 am
Last modified: 21 May, 2026, 10:54 am

Related News

  • আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প
  • মাশহাদে সমাহিত হলেন খামেনি, সপ্তাহব্যাপী জানাজায় ট্রাম্পকে হত্যার স্লোগান
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে ১২ বাংলাদেশির মৃত্যু, ইরান থেকে ফিরেছেন ১৮৬ জন
  • যুক্তরাষ্ট্রের হামলায় চীন-রাশিয়ার সঙ্গে ইরানকে সংযুক্তকারী রেলসেতু ক্ষতিগ্রস্ত
  • 'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

নতুন করে ইরানে হামলা না চালানোয় ট্রাম্পের ওপর ‘ক্ষোভে ফুঁসছেন’ নেতানিয়াহু: অ্যাক্সিওস

অ্যাক্সিওসের খবর অনুযায়ী, আলোচনা নিয়ে নেতানিয়াহু বেশ সন্দিহান। তিনি চান যুদ্ধ আবার শুরু হোক, যাতে ইরানের সামরিক সক্ষমতার আরও ক্ষতি করা যায় এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দিয়ে দেশটিকে দুর্বল করা যায়। 
আরটি
21 May, 2026, 10:55 am
Last modified: 21 May, 2026, 10:54 am
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

ইরান যুদ্ধ শেষ করার নতুন একটি প্রস্তাব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত ফোনালাপের পর চরম ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে বুধবার মার্কিন নিউজ পোর্টাল অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে। 

ফোনালাপটি সম্পর্কে অবগত এক মার্কিন সূত্র জানায়, ওই কথোপকথনের পর নেতানিয়াহু 'ক্ষোভে ফুঁসছিলেন'। 

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, উপসাগরীয় দেশগুলোর নেতারা ওয়াশিংটনকে কূটনৈতিক সমাধানের জন্য আরও সময় দেওয়ার অনুরোধ করেছেন। এই কারণে তিনি ইরানে পরিকল্পিত একটি 'বড় ধরনের হামলা' স্থগিত করেছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের পরই নেতানিয়াহুর সঙ্গে তার ওই ফোনালাপটি হয়।

অ্যাক্সিওসের খবর অনুযায়ী, এই আলোচনা নিয়ে নেতানিয়াহু বেশ সন্দিহান। তিনি চান যুদ্ধ আবার শুরু হোক, যাতে ইরানের সামরিক সক্ষমতার আরও ক্ষতি করা যায় এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দিয়ে দেশটিকে দুর্বল করা যায়। 

এদিকে বুধবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'হয় চুক্তি হবে, না হয় আমরা বেশ কিছু কড়া পদক্ষেপ নিতে যাচ্ছি।' তিনি আরও জানান, ওয়াশিংটন যদি 'শতভাগ ইতিবাচক উত্তর' না পায়, তবে 'খুব শিগগিরই' যুদ্ধ আবার শুরু হতে পারে। 

ট্রাম্পের দাবি, ইরান ইস্যুতে নেতানিয়াহুকে তিনি 'যা করতে বলবেন, নেতানিয়াহু তা-ই করবেন'। ইসরায়েলি নেতার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ক সর্বশেষ কূটনৈতিক আলোচনার মূল কেন্দ্রবিন্দু হলো একটি 'লেটার অফ ইনটেন্ট'। এটিতে যুক্তরাষ্ট্র ও ইরান সই করলে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান ঘটবে। এরপর ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে ৩০ দিনের আলোচনার পথ খুলবে।

তেহরান ইতিমধ্যে নিশ্চিত করেছে যে তারা একটি হালনাগাদ প্রস্তাব পর্যালোচনা করছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন এর আগে যে ১৪ দফার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল, তার ওপর ভিত্তি করেই আলোচনা চলছে।

চলতি সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, 'আলোচনা মানেই আত্মসমর্পণ নয়।' তিনি জোর দিয়ে বলেন, তেহরান জনগণ ও দেশের আইনি অধিকার থেকে পিছু হটবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি জাহাজের বিরুদ্ধে তাদের 'জলদস্যুতা' বন্ধ করে এবং আটকে রাখা তহবিল ছাড়তে রাজি হয়, তবেই এই আলোচনা সফল হতে পারে। একই সঙ্গে লেবাননে ইসরায়েলকে তাদের যুদ্ধ বন্ধ করতে হবে বলেও দাবি করেন তিনি।

Related Topics

টপ নিউজ

বেনিয়ামিন নেতানিয়াহু / ডোনাল্ড ট্রাম্প / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প
  • মাশহাদে সমাহিত হলেন খামেনি, সপ্তাহব্যাপী জানাজায় ট্রাম্পকে হত্যার স্লোগান
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে ১২ বাংলাদেশির মৃত্যু, ইরান থেকে ফিরেছেন ১৮৬ জন
  • যুক্তরাষ্ট্রের হামলায় চীন-রাশিয়ার সঙ্গে ইরানকে সংযুক্তকারী রেলসেতু ক্ষতিগ্রস্ত
  • 'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]