অ্যামাজনের আধিপত্য কি সত্যিই অপ্রতিদ্বন্দ্বী?
জেফ বেজোসের ১৯৯৫ সালে গড়া অনলাইন বইয়ের দোকান অ্যামাজন আজ বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স ও প্রযুক্তি কোম্পানির একটি। কী নেই এখানে? অনলাইন কেনাকাটা থেকে শুরু করে ক্লাউড কম্পিউটিং, স্ট্রিমিং, কিনডল ই-বুক, সুপারমার্কেট চেইনসহ নানা খাতে এখন অ্যামজন। দৈনন্দিন পণ্য থেকে শুরু করে প্রযুক্তি সেবা- সবই পাওয়া যায় এই প্ল্যাটফর্মে।
