শহীদ মিনারে কারিনা কায়সারের প্রতি শ্রদ্ধা
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নানা শ্রেণি পেশার মানুষ। ১৭ মে রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শেষ বারের মতো দেখতে ভিড় করেন আত্মীয়-স্বজন ও পরিচিতজনেরা। এ সময় মেয়ে কারিনার আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান মা-বাবা।
