ফিলিস্তিনিদের মহাবিপর্যয় সম্পর্কে কতটা জানেন?
২০২৩ সালের ৭ অক্টোবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুরু হয় ইসরায়েলের নির্বিচার ও নৃশংস সামরিক অভিযান। এই হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি; যাদের অধিকাংশই নিরীহ নারী ও শিশু। একইসঙ্গে গাজায় দখলদারিত্ব বাড়িয়ে চলেছে ইসরায়েল। এই দখলদারিত্ব নতুন নয়; এর সূচনা বহু বছর আগে। এর শিকড় প্রোথিত আছে প্রায় আট দশক আগে, ১৯৪৮ সালে। একে ফিলিস্তিনিরা ডাকেন 'আল-নাকবা' বা মহাবিপর্যয় নামে। প্রতি বছর ১৫ মে বিশ্বজুড়ে দিনটিকে স্মরণ করেন ফিলিস্তিনিরা।
