কেমিক্যাল দেওয়া আমে স্বাস্থ্যের কী ক্ষতি হতে পারে?
জ্যৈষ্ঠের তীব্র গরমে দেশের বাজারগুলো এখন হিমসাগর, ল্যাংড়া, গোবিন্দভোগসহ হরেক জাতের পাকা আমে ভরপুর। তবে সুস্বাদু এই ফলের ভরা মৌসুমের আনন্দের মাঝেই দেখা দিয়েছে এক বড় উদ্বেগ। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বাজারে বিক্রি হওয়া অনেক আমই কৃত্রিমভাবে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে পাকানো হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
