Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫৭

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 May, 2026, 06:30 pm
Last modified: 16 May, 2026, 06:36 pm

Related News

  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬৬১
  • দেশে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৫২
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৮
  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩

২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫৭

সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, সারাদেশে মোট ৫৬ হাজার ৫৭২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ৩৬ হাজার ৬৪৫ জন হাসপাতাল ছেড়েছেন।
টিবিএস রিপোর্ট
16 May, 2026, 06:30 pm
Last modified: 16 May, 2026, 06:36 pm
ফাইল ছবি: মেহেদী হাসান/টিবিএস।

দেশে হামের মতো উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামে ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৮টা থেকে আজ (১৬ মে) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হামের মতো উপসর্গ নিয়ে ৯৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ১০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে অন্তত ৭৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৩৭৯ শিশুর মৃত্যু হয়েছে।

ডিজিএইচএসের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত পরীক্ষাগারে মোট ৭ হাজার ৫২৪টি হাম রোগীর নমুনা শনাক্ত হয়েছে।

সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, সারাদেশে মোট ৫৬ হাজার ৫৭২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ৩৬ হাজার ৬৪৫ জন হাসপাতাল ছেড়েছেন।

শুধু আইসিইউ বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়

দেশে হামের বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শুধু আইসিইউ বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এম মুশতাক হোসেন। সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুচিকিৎসা নিশ্চিত করা গেলে এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব বলেও তিনি জানান।

শনিবার (১৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত 'হামে শিশু মৃত্যু: জনস্বাস্থ্য সংকট ও উত্তরণের পথ' শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ডা. মুশতাক হোসেন বলেন, 'হামের বর্তমান পরিস্থিতির জন্য অন্তর্বর্তী সরকারের অবহেলা দায়ী। একই সঙ্গে সুচিকিৎসা নিশ্চিত না করা, পর্যাপ্ত আইসিইউ সুবিধার অভাব এবং চিকিৎসাসেবা সহজলভ্য করতে না পারার দায়ও সরকার এড়াতে পারে না।'

হামে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য প্রশাসনের দায় এড়ানোর সুযোগ নেই বলেও জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ডা. এম এইচ ফারূকী।

ডা. ফারূকী বলেন, 'সময়মতো টিকা দেওয়ার ঘাটতিই এ সংকটের জন্য দায়ী, যা টিকা ক্রয় ও মজুদের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে ঘটেছে।'

তিনি অভিযোগ করেন, 'অন্তর্বর্তী সরকার শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো বন্ধ করে দেওয়ায় হামে মৃত্যুঝুঁকি বেড়েছে।'

তিনি বলেন, 'হামের কারণে শরীরে যে সকল সমস্যা দেখা দেয় তার প্রতিরোধে ভিটামিন এ খুবই কার্যকর ভূমিকা পালন করে। পূর্বে সরকারের কর্মসূচিতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ৬ মাস অন্তর ভিটামিন এ খাওয়ানো হতো। কিন্তু বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে এ কর্মসূচিটিও বন্ধ হওয়ায় হামের কারণে মৃত্যুঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে।'

ডা. ফারূকী আরও বলেন, '২০২৪ সালের ডিসেম্বরের পর টিকার জন্য আর কোনো অর্থ বরাদ্দ ছাড় করা হয়নি। ফলে টিকা ক্রয়ের পদ্ধতিগত জটিলতার কারণে টিকা কেনা ও মজুদে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে।'

সংবাদ সম্মেলনে ১৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— চলমান গণটিকাদান কর্মসূচি সারাদেশে জোরদার করে প্রায় শতভাগ শিশুকে পূর্ণমাত্রায় টিকার আওতায় আনা, সব সরকারি হাসপাতালে 'হাম কর্নার' চালু এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ নিশ্চিত করা।

এছাড়া ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের প্রতি ৬ মাস অন্তর নিয়মিত ভিটামিন-এ খাওয়ানোর ব্যবস্থা নিশ্চিত করা, গাফিলতির জন্য দায়ীদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনা এবং শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে টিকা উৎপাদনের ব্যবস্থা গ্রহণ এবং টিকা উৎপাদনে জাতীয় সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

Related Topics

টপ নিউজ

হাম / শিশু মৃত্যু / আইসিইউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬৬১
  • দেশে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৫২
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৮
  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]