যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কী ভাবছে সরকার?
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিল নয়, বরং সরকার সেটি পর্যালোচনা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। খোলামেলা আলোচনার মাধ্যমে চুক্তির পর্যালোচনা জরুরি বলে মত দিয়েছেন তারা।
