Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
নারায়ণগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ, দেখতে উৎসুক জনতার ভিড়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 May, 2026, 09:25 pm
Last modified: 12 May, 2026, 09:54 pm

Related News

  • ভোটে দাঁড়াননি, তবু ইরাকি প্রধানমন্ত্রীকে ‘নির্বাচনে জয়ের’ অভিনন্দন জানালেন ট্রাম্প
  • যৌন নিপীড়নের দায়ে লেখিকা ই জিন ক্যারলকে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
  • হরমুজে পণ্যবাহী জাহাজে ২০% শুল্কের হুমকি প্রত্যাহার করলেন ট্রাম্প
  • ইরানের ওপর ফের মার্কিন নৌ-অবরোধ, পাল্টাপাল্টি হামলা; বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
  • মার্কিন হামলায় ইরান ‘প্রস্তরযুগে’ ফিরে গেছে : ট্রাম্প

নারায়ণগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ, দেখতে উৎসুক জনতার ভিড়

ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, ‘প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে মহিষটি কিনে আনি। ওর মাথার চুল দেখে আমার ছোট ভাই রসিকতা করে নাম রাখে ডোনাল্ড ট্রাম্প।’
টিবিএস রিপোর্ট
12 May, 2026, 09:25 pm
Last modified: 12 May, 2026, 09:54 pm
‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ। ছবি: টিবিএস

নারায়ণগঞ্জের একটি খামারে গোলাপি রঙের একটি মহিষ এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো প্রজাতির মহিষটির নাম রাখা হয়েছে 'ডোনাল্ড ট্রাম্প'। মূলত এর মাথার উপর সোনালি চুলের কারণেই এই নামকরণ করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ডোনাল্ড ট্রাম্প নামের এই মহিষটি। তাকে দেখতে এখন ভিড় বেড়েছে কয়েকগুণ। 

সরেজমিনে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে গিয়ে দেখা যায় উৎসুক দর্শনার্থীদের ভিড়। সবাই ছবি তুলছেন। আবার কেউ কেউ সাহস করে ছুঁয়ে দেখছেন ডোনাল্ড ট্রাম্পকে।

যুদ্ধবাজ নেতার নামে মহিষের নামকরণ করা হলেও এই ট্রাম্প বেশ শান্তশিষ্ট।

ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, 'প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে মহিষটি কিনে আনি। ওর মাথার চুল দেখে আমার ছোট ভাই রসিকতা করে নাম রাখে ডোনাল্ড ট্রাম্প।'

তিনি বলেন, 'চলাফেরায় খুবই শান্তশিষ্ট। এলবিনো জাতের মহিষগুলো শান্তশিষ্টই হয়ে থাকে। উত্যক্ত না করলে আক্রমণাত্মক আচরণ করে না।'

তিনি আরও বলেন, 'ইতোমধ্যে মহিষটি লাইভ ওয়েট হিসেবে ৫৫০ টাকা কেজিতে বিক্রি করা হয়েছে। আগামী সপ্তাহে এর মালিকের কাছে সরবরাহ করা হবে।'

ছবি: টিবিএস

ব্যতিক্রমী নাম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এখন প্রতিদিনই খামারটিতে মহিষটি দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ।

শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা রাসেল বলেন, 'ফেসবুকে দেখে দেখতে আসলাম। আসলেই এটা দেখতে ট্রাম্পের মত। ওর ফেইস আর চুল একদম ট্রাম্পের মতো দেখতে।'

আরেক দর্শনার্থী মীম এসেছেন তার বাচ্চাকে সঙ্গে নিয়ে। তিনি বলেন, 'মহিষটি দেখতে খুবই সুন্দর। চুলগুলো ট্রাম্পের মতো। আমি ফেসবুকে দেখে মনে করেছি অহেতুক বলা হচ্ছে। কিন্তু সামনে এসে দেখি আসলেই ট্রাম্প। নামের সঙ্গে বেশ মানিয়েছে।'

খামারের পরিচর্যাকারী কাউসার বলেন, 'ডোনাল্ড ট্রাম্প'কে বিশেষ যত্নেই রাখি আমরা। চারবেলা গোসল করানো হয়। খাবার হিসেবে ভুট্টা, খৈল, ভুষি, ধানের কুড়া ও ঘাস দেওয়া হচ্ছে।

রাবেয়া অ্যাগ্রো ফার্ম কর্তৃপক্ষ জানায়, এবার কোরবানির জন্য অন্তত ২০০ পশু প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে প্রায় সবগুলো পশুই বুকিং হয়ে গেছে। আগামী সপ্তাহ থেকে পশুগুলো মালিকদের কাছে সরবরাহ শুরু হবে।

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ / গোলাপি মহিষ / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Related News

  • ভোটে দাঁড়াননি, তবু ইরাকি প্রধানমন্ত্রীকে ‘নির্বাচনে জয়ের’ অভিনন্দন জানালেন ট্রাম্প
  • যৌন নিপীড়নের দায়ে লেখিকা ই জিন ক্যারলকে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
  • হরমুজে পণ্যবাহী জাহাজে ২০% শুল্কের হুমকি প্রত্যাহার করলেন ট্রাম্প
  • ইরানের ওপর ফের মার্কিন নৌ-অবরোধ, পাল্টাপাল্টি হামলা; বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
  • মার্কিন হামলায় ইরান ‘প্রস্তরযুগে’ ফিরে গেছে : ট্রাম্প

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

5
প্রতীকী ছবি: রয়টার্স
খেলা

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

6
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]