বাজেটে তামাকজাত পণ্যের কর বৃদ্ধির দাবি
তরুণ প্রজন্মকে তামাকের মরণছোবল থেকে বাঁচাতে আসন্ন বাজেটে তামাকজাত পণ্যের মূল্য ও কর বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মনে করেন সরকারের নীতি-নির্ধারক ও বিশেষজ্ঞরা। আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'নারী মৈত্রী' আয়োজিত এক আলোচনা সভায় এই জোরালো দাবি জানানো হয়।
