Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
ভারতের সহকারী হাইকমিশনারের সাথে সাক্ষাৎ মেয়র শাহাদাতের, ভিসা সহজের আহ্বান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 May, 2026, 08:30 pm
Last modified: 11 May, 2026, 08:49 pm

Related News

  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

ভারতের সহকারী হাইকমিশনারের সাথে সাক্ষাৎ মেয়র শাহাদাতের, ভিসা সহজের আহ্বান

সাক্ষাৎকালে মেয়র বলেন, 'চট্টগ্রাম থেকে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা, ধর্মীয় ও পর্যটন উদ্দেশ্যে ভারতে ভ্রমণ করেন। বিশেষ করে আজমীর শরীফ, হযরত নিজামউদ্দিন আউলিয়ার দরগাহ, আগ্রার তাজমহলসহ বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থানে প্রতিবছর হাজারো মানুষ যান।' 
টিবিএস রিপোর্ট
11 May, 2026, 08:30 pm
Last modified: 11 May, 2026, 08:49 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মানুষের ভারত ভ্রমণ আরও সহজ করতে মেডিকেল ও ট্যুরিস্ট ভিসা প্রদানের হার বৃদ্ধি এবং প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। 

সোমবার (১১ মে) নগরের টাইগারপাসে নগর ভবনে চট্টগ্রামে নিযুক্ত ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। 

সাক্ষাৎকালে মেয়র বলেন, 'চট্টগ্রাম থেকে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা, ধর্মীয় ও পর্যটন উদ্দেশ্যে ভারতে ভ্রমণ করেন। বিশেষ করে আজমীর শরীফ, হযরত নিজামউদ্দিন আউলিয়ার দরগাহ, আগ্রার তাজমহলসহ বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থানে প্রতিবছর হাজারো মানুষ যান।' 

তিনি বলেন, 'চট্টগ্রামের মানুষের সুবিধার্থে মেডিকেল ও ট্যুরিস্ট ভিসা প্রদানের হার ও গতি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি।' 

এসময় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাগরিকসেবামূলক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও ভারতীয় সহকারী হাইকমিশনারকে অবহিত করেন। 

বৈঠকে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, চট্টগ্রামের সঙ্গে ভারতের বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। 

মেয়র ডা. শাহাদাত হোসেন নবনিযুক্ত সহকারী হাইকমিশনারকে চট্টগ্রামে স্বাগত জানান এবং দায়িত্ব পালনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। 

জবাবে শ্রী হরিশ কুমার চট্টগ্রামের উন্নয়নে মেয়রের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং ভিসা সংক্রান্ত বিষয় গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মেয়র সহকারী হাইকমিশনারের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন / চসিক মেয়র / ভিসা / ভারতীয় হাইকমিশনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]