পুলিশকে জনমুখী হতে কী নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী?
বর্তমান সরকার পুলিশ বাহিনীতে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে কঠোর হুঁশয়ারি দেন তিনি। ১১ মে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
