নিজের গড়া সেনাবাহিনীকেই কেন অবিশ্বাস শি’র?
গত ১৩ বছর ধরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলেছেন বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী। অত্যাধুনিক স্টিলথ ফাইটার, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডার দিয়ে পিপলস লিবারেশন আর্মিকে যুক্তরাষ্ট্রের সমকক্ষ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই শক্তির শিখরে পৌঁছেই এখন এক নজিরবিহীন সংকটে পড়েছেন শি।
