Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

বাংলাদেশ

মিজানুর রহমান ইউসুফ
10 May, 2026, 02:15 pm
Last modified: 10 May, 2026, 02:19 pm

Related News

  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর
  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক
  • নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রী আমির খসরুর ত্রাণ বিতরণের মঞ্চ
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

মিজানুর রহমান ইউসুফ
10 May, 2026, 02:15 pm
Last modified: 10 May, 2026, 02:19 pm

ছবি: সৌজন্যে প্রাপ্ত

চলমান বিদ্যুৎ সংকট ও জ্বালানির ক্রমবর্ধমান দামের মধ্যে চট্টগ্রামের সদরঘাট এলাকায় নিজেদের সি-ফিশিং ডিভিশনে কোল্ড স্টোরেজ চালু করেছে র‍্যানকন গ্রুপ। প্রতিষ্ঠানটির দাবি, এটিই 'দেশের প্রথম সৌরশক্তিচালিত' কোল্ড স্টোরেজ।

র‍্যানকন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বাস্তবায়নে এই প্রকল্পটি কোল্ড স্টোরেজের ছাদে স্থাপন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১.৩০ কোটি টাকা ব্যয়ে মাত্র দুই মাসে প্রকল্পটি সম্পন্ন করা হয়েছে এবং গত এপ্রিল মাস থেকে এটি চালু হয়েছে। প্রকল্পটির উৎপাদন সক্ষমতা ২৯৬ কেডব্লিউপি ডিসি (কিলোওয়াট-পিক ডিরেক্ট কারেন্ট) ও ২৫০ কিলোওয়াট এসি।

প্রায় ২৮ হাজার বর্গফুট ছাদে মোট ৪৮২টি সোলার প্যানেল বসানো হয়েছে। ৬১৫ ওয়াট-পিক সক্ষমতার প্রতিটি প্যানেলের দৈর্ঘ্য ২ হাজার ৩৮২ মিলিমিটার ও প্রস্থ ১ হাজার ১৩৪ মিলিমিটার। স্বাভাবিক রোদেলা দিনে প্রতিটি প্যানেল প্রায় ২.৮ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারে; আর মেঘলা বা বর্ষার দিনে তা কমে দাঁড়ায় প্রায় ২.২ কিলোওয়াট-ঘণ্টা।

সৌর প্রযুক্তিতে '২,৩৮২ মিমি বাই ১,১৩৪ মিমি' বলতে মূলত উচ্চ-ক্ষমতাসম্পন্ন এবং বড় আকারের বাইফেসিয়াল (উভয় দিক থেকে শক্তি উৎপাদনে সক্ষম) সোলার মডিউলের দৈর্ঘ্য ও প্রস্থকে বোঝায়।

কোম্পানির তথ্য অনুসারে, ৫০০ টন মাছ সংরক্ষণের জন্য এই কোল্ড স্তরেজে প্রতিদিন প্রায় ২ হাজার ২০০ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুতের প্রয়োজন হয়।

কর্মকর্তারা বলেন, রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় এই সোলার সিস্টেম হিমাগারের দিনের বেলার প্রায় পুরো বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম।

এই সিস্টেম স্থাপনের আগে কোল্ড স্টোরেজটির মাসিক বিদ্যুৎ বিল আসত প্রায় ৬.৭২ লাখ টাকা। এখন তা কমে ২.৫৯ লাখ টাকায় নেমে এসেছে। ফলে প্রতি মাসে সাশ্রয় হচ্ছে প্রায় ৪.১৩ লাখ টাকা।

খরচ কমানোর পাশাপাশি প্রকল্পটি পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখবে। কোম্পানিটির প্রাক্কলন অনুসারে, এর ফলে বছরে প্রায় ২১০ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ রোধ করা সম্ভব হবে।

বিদ্যুতের চাহিদা যখন কম থাকে, তখন সোলার প্যানেলে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

তবে এখানে কোনো ব্যাটারি স্টোরেজ সিস্টেম স্থাপন না করায় এখনো রাতের বেলায় বিদ্যুতের জন্য জাতীয় গ্রিডের ওপর নির্ভর করতে হয়। কর্মকর্তারা বলছেন, উচ্চ আমদানি শুল্ক ও যন্ত্রপাতির অতিরিক্ত দামের কারণে ব্যাটারি স্টোরেজ ব্যবস্থা গড়ে তোলা বাণিজ্যিকভাবে এখনো চ্যালেঞ্জিং।

র‍্যানকন সি-ফিশিং ডিভিশনের বেইস ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন টিবিএসকে বলেন, এ প্রকল্প একইসাথে আর্থিক ও পরিবেশগত সুবিধা দিচ্ছে।

'এই ব্যবস্থাটি কোল্ড স্টোরেজে পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহের পাশাপাশি বিদ্যুৎ খরচও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিচ্ছে,' উল্লেখ করে তিনি বলেন, অর্থ সাশ্রয়ের পাশাপাশি এটি পরিবেশগত মানদণ্ড পূরণেও সহায়ক ভূমিকা রাখছে, যা আন্তর্জাতিক বাজারে বাড়তি সুবিধা দেবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রেতারা এখন পরিবেশগত মানদণ্ড মেনে চলা সরবরাহকারীদের বেশি অগ্রাধিকার দিচ্ছে, বিশেষ করে সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের মতো রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে এটি অত্যন্ত জরুরি।

র‍্যানকন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চিফ অপারেটিং অফিসার সুবাইল বিন আলম বলেন, এই সোলার প্রকল্পটি প্রায় ২৫ বছর চালু থাকবে বলে আশা করা হচ্ছে। ফলে দীর্ঘমেয়াদে এটি অর্থনৈতিকভাবে লাভজনক হবে।

উচ্চ শুল্কের কারণে বাধাগ্রস্ত হচ্ছে ছাদে সৌরবিদ্যুৎ সম্প্রসারণ

দেশের কোল্ড স্টোরেজগুলোতে সাধারণত যেসব রেফ্রিজারেশন সিস্টেম ব্যবহার করা হয়, তা মাইনাস ১৮ থেকে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে। এতে প্রচুর বিদ্যুৎ খরচ হয়।

সুবাইল বিন আলম বলেন, বাংলাদেশে ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের বড় সম্ভাবনা রয়েছে। কিন্তু দেশের বিদ্যমান কর কাঠামো ও আমদানি শুল্ক ব্যবস্থার কারণে বিনিয়োগকারীরা হিমশিম খাচ্ছেন।

তিনি বলেন, 'বাংলাদেশে এক অদ্ভুত বাস্তবতা বিরাজমান। আমাদের পর্যাপ্ত সূর্যালোক এবং ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনের অপার সম্ভাবনা আছে। কিন্তু উচ্চ শুল্ক ও নীতিগত বাধার কারণে উদ্যোক্তারা একে লাভজনক করে তুলতে পারছেন না।'

তিনি আরও বলেন, পাকিস্তান ও ভিয়েতনামের মতো দেশগুলো বিনিয়োগ আকৃষ্ট করার জন্য নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রপাতির ওপর শুল্ক শূন্য বা শূন্যের কাছাকাছি রেখেছে। অন্যদিকে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রাংশের জন্য ৯০ থেকে ৯৫ শতাংশ আমদানিনির্ভর।

সুবাইল বলেন, আসন্ন জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বাধাগুলো দূর করার বড় সুযোগ রয়েছে।

Related Topics

টপ নিউজ

সোলার / সোলার প্যানেল / সৌরবিদ্যুৎ / কোল্ড স্টোরেজ / হিমাগার / চট্টগ্রাম / র‍্যানকন / সৌরশক্তিচালিত হিমাগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর
  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক
  • নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রী আমির খসরুর ত্রাণ বিতরণের মঞ্চ
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]