Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
রাজধানীতে মাছ-মাংসের পর চড়া সবজির বাজার; বেড়েছে চাল, তেল ও মসলার দাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2026, 09:40 am
Last modified: 09 May, 2026, 09:44 am

Related News

  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • রাজধানীর বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, নিত্যপণ্যের খরচও চড়া
  • রাজধানীর বাজারে ফের বেড়েছে মুরগি ও চালের দাম, কিছুটা স্বস্তি সবজি ও ডিমে
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে
  • বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম; মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

রাজধানীতে মাছ-মাংসের পর চড়া সবজির বাজার; বেড়েছে চাল, তেল ও মসলার দাম

বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি, পরিবহন ব্যয় বৃদ্ধি ও মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, আয় না বাড়লেও প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে সংসারের খরচ।
টিবিএস রিপোর্ট
09 May, 2026, 09:40 am
Last modified: 09 May, 2026, 09:44 am
ফাইল ছবি: টিবিএস

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম কমার কোনো লক্ষণই নেই। দফায় দফায় মাছ, মাংস ও ডিমের দাম বাড়ার পর এবার চড়া হতে শুরু করেছে সবজির বাজার। এর ওপর নতুন করে চাল, ভোজ্যতেল ও মসলার দাম বাড়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি, পরিবহন ব্যয় বৃদ্ধি ও মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, আয় না বাড়লেও প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে সংসারের খরচ।

শুক্রবার (৮ মে) রাজধানীর নিউমার্কেট, লালবাগ, হাতিরপুল ও কাওরান বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এই চিত্র দেখা গেছে।

মাংস ও ডিমের বাজার

সরজমিনে দেখা যায়, বাজারে প্রতি কেজি পাকিস্তানি কক মুরগি বিক্রি হচ্ছে ৩৭০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১৮০ টাকা এবং গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। ডিমের বাজারও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। সাদা ডিমের ডজন ১৩০ টাকা, বাদামি রঙের মিক্স ডিম ১৪০ টাকা এবং বড় আকারের বাদামি ডিম ১৫০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে।

নিউমার্কেটে বাজার করতে আসা আতাউর রহমান আক্ষেপ করে বলেন, 'ডিমের দাম দেখে অবাক হচ্ছি। এক হালি ডিমের দাম এখন ৫০ টাকা। এই একটা জিনিস কিছুটা সস্তা ছিল, তাও এখন নাগালের বাইরে। আর ২০০ টাকার নিচে তো বাজারে কোনো মাছই পাওয়া যাচ্ছে না।'

মাছের বাজার

মাছের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাতল মাছ ৩৬০ টাকা, রুই ৩২০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, সিলভার কার্প ১৮০ টাকা, কই ২২০ টাকা, পাঙাশ ২০০ টাকা এবং পাবদা মাছ ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আকাশছোঁয়া সবজির দাম

সবজির বাজারে গিয়ে দেখা যায়, অধিকাংশ সবজির কেজি এখন ৮০ থেকে ১২০ টাকার ঘরে। কাঁকরোল ও গোল বেগুন প্রতি কেজি ১২০ টাকা, লম্বা বেগুন ও দেশি শসা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পটল ও করলা ৮০ টাকা, ঝিঙা, চিচিঙ্গা ও ধুন্দল ১০০ টাকা এবং ঢেঁড়স ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, জালি প্রতি পিস ৬০ টাকা, লাউ ৭০ টাকা এবং পেঁপে ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে।

সবজি বিক্রেতা তারেক হোসেন বলেন, 'বৃষ্টির কারণে কৃষকের অনেক সবজি নষ্ট হয়েছে, পরিবহন খরচও বেশি। আবার অনেক সবজির সিজন শেষ হওয়ায় সরবরাহ কমে গেছে। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।'

চাল ও তেলের সংকট

বোরো মৌসুমের ধান কাটা শুরু হলেও চালের বাজারে তার কোনো ইতিবাচক প্রভাব নেই। খুচরা পর্যায়ে মাঝারি চাল ৬০ থেকে ৬৮ টাকা এবং মোটা চাল ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। টিসিবির বাজার বিশ্লেষণ অনুযায়ী, এক মাসের ব্যবধানে মাঝারি চালের দাম ৪ শতাংশ এবং মোটা চালের দাম সাড়ে ৯ শতাংশ বেড়েছে।

এদিকে, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৯৯ টাকা নির্ধারণ করা হলেও বাজারে নতুন সংকট দেখা দিয়েছে। খুচরা বিক্রেতারা বলছেন, লাভ কম হওয়ায় অনেক দোকানদার তেল রাখা কমিয়ে দিয়েছেন, ফলে পাড়া-মহল্লার দোকানে সরবরাহ কমেছে।

মসলা ও বাদামের বাজারে অস্থিরতা

আসন্ন ঈদকে সামনে রেখে মসলার বাজারে বড় ধরনের অস্থিরতা লক্ষ্য করা গেছে। এক সপ্তাহের ব্যবধানে এলাচের দাম ৩০০ টাকা বেড়ে ৪৬০০ টাকায় ঠেকেছে। লবঙ্গ ১৪৫০ টাকা, আলুবোখারা ১৫০০ টাকা (আগে ছিল ৯০০ টাকা) এবং কিশমিশ ৮৩০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়ে ৪৫ টাকায় ঠেকেছে। এছাড়া জিরা ৬৫০ টাকা, দারুচিনি ৫০০-৬০০, ধনিয়ার গুড়া ২০০ থেকে ২৮০ টাকা এবং তেজপাতা ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ঈদের আগে বাদামের বাজারেও উত্তাপ ছড়িয়েছে। পেস্তা বাদাম কেজিপ্রতি ৪২০০ টাকা এবং কাজুবাদাম ১৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

লালবাগের ক্রেতা শরিফুল ইসলাম বলেন, 'ঈদের এক মাস বাকি থাকতেই সব মসলার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরেই একই চিত্র দেখা যাচ্ছে।' তবে বিক্রেতারা এর দায় চাপাচ্ছেন পাইকারি বাজার ও আমদানির খরচ বৃদ্ধির ওপর।

Related Topics

টপ নিউজ

বাজার / বাজার পরিস্থিতি / নিত্যপণ্যের দাম / নিত্যপণ্যের দাম বৃদ্ধি / মশলার বাজার / মাছ-মাংস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • রাজধানীর বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, নিত্যপণ্যের খরচও চড়া
  • রাজধানীর বাজারে ফের বেড়েছে মুরগি ও চালের দাম, কিছুটা স্বস্তি সবজি ও ডিমে
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে
  • বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম; মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]