বাণিজ্য আদালতের রায়ে আটকে গেল ট্রাম্পের বৈশ্বিক শুল্ক
পণ্য আমদানিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের বিপক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন বাণিজ্য আদালত। ৭ মে বাণিজ্য আদালতে এই সংক্রান্ত এক মামলার রায়ে বলা হয়, ১৯৭০ এর দশকের বাণিজ্য আইনে সবার ওপর শুল্কারোপ ন্যায়সঙ্গত নয়। ২৪ ফেব্রুয়ারি কার্যকর হওয়া শুল্ককে চ্যালেঞ্জ জানিয়ে মামলাটি করেছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বাদিপক্ষের যুক্তিতে বলা হয়, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনে ২০২৫ সালে রিপাবলিকান প্রেসিডেন্টের দেওয়া শুল্ক বাতিল করে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। ওই রায় এড়িয়ে নতুন করে শুল্ক আদায়ের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন।
