মধ্যপ্রাচ্যের আগুনে কার পকেট ভারী হচ্ছে?
মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়েছে বিশ্বের অসংখ্য পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান এমনকি সরকারের বাজেটেও। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে বিশ্ববাজারে জ্বালানি দামের বড় ধরনের ওঠা-নামা শুরু হয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় বাড়ছে, চাপে পড়ছে জনসাধারণ।
