Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এমপি আমির হামজা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
07 May, 2026, 08:30 pm
Last modified: 07 May, 2026, 08:37 pm

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪  
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এমপি আমির হামজা

সংসদ সদস্য টুর্নামেন্ট উদ্বোধনের জন্য মাঠে প্রবেশ করলে শিক্ষার্থীরা সেখানেও তাকে ঘিরে ধরে একই ধরনের স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা মাঠের মধ্যেই অবস্থান নেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ আমির হামজাকে সঙ্গে নিয়ে নিজের কার্যালয়ে চলে যান। 
টিবিএস রিপোর্ট 
07 May, 2026, 08:30 pm
Last modified: 07 May, 2026, 08:37 pm
ফাইল ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সরকারি কলেজে আন্তঃবিভাগ মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও হট্টগোলের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এ সময় শিক্ষার্থীদের একটি অংশ 'ভুয়া ভুয়া' স্লোগান দিয়ে বিক্ষোভ করেন এবং খেলার মাঠের ভেতরে বসে প্রতিবাদ জানান। 

আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও কলেজ সূত্র জানায়, সকালে প্রধান অতিথি হিসেবে কলেজ মাঠে আয়োজিত আন্তঃবিভাগ মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এমপি আমির হামজা। তিনি মঞ্চে বক্তব্য দেওয়ার সময় 'সাধারণ শিক্ষার্থী' ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে শুরু করেন। 

পরবর্তীতে সংসদ সদস্য টুর্নামেন্ট উদ্বোধনের জন্য মাঠে প্রবেশ করলে শিক্ষার্থীরা সেখানেও তাকে ঘিরে ধরে একই ধরনের স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা মাঠের মধ্যেই অবস্থান নেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ আমির হামজাকে সঙ্গে নিয়ে নিজের কার্যালয়ে চলে যান। 

এদিকে উত্তেজিত শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনেও স্লোগান দিয়ে বিক্ষোভ চালিয়ে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে আমির হামজা পুলিশের নিরাপত্তায় কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন বলে পুলিশ নিশ্চিত করেছে। 

ঘটনার পর আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয় যেখানে উল্লেখ করা হয়, 'কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালীন সময়ে মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতা-কর্মীরা।' তবে ওই স্ট্যাটাসের নিচে 'এডমিন' লেখা ছিল। 

এ বিষয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজার বক্তব্য জানতে তার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

অন্যদিকে, ছাত্রদলের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন রাব্বী। তিনি বলেন, 'গাছ কেটে মঞ্চ তৈরি করার কারণে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন এমনটাই জানতে পেরেছি। এখানে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই।' 

কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিষ্কার ও মঞ্চ নির্মাণের জন্য ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে লাগানো বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছ কেটে ফেলা হয়েছে। এই গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তি ও প্রতিকার দাবিতে শিক্ষার্থী ও শিক্ষকরা ইতোমধ্যেই লিখিত অভিযোগ দিয়েছেন। এরই প্রতিবাদে গত মঙ্গলবার (৫ মে) কলেজ ক্যাম্পাসে মানববন্ধনও করেন শিক্ষার্থীরা। 

এ বিষয়ে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মো. রুহুল আমিন বলেন, 'এমপি মহোদয় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষ করে তিনি আমার কক্ষে ছিলেন। তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঠিক নয়।' তিনি আরও জানান, গাছ কাটার বিষয়টি তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে যান। তিনি বলেন, 'আমি গিয়ে দেখি এমপি আমির হামজা অধ্যক্ষের সঙ্গে আলাপ করছেন। তাকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি সত্য নয়। তিনি আমার সঙ্গেই বের হয়ে ক্যাম্পাস ত্যাগ করেছেন।'

Related Topics

টপ নিউজ

আমির হামজা / কুষ্টিয়া / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪  
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]