মানসম্মত শিক্ষাখাত গড়ে তুলতে করণীয় কী?
বিগত সময়ে শিক্ষাখাতের বাজেটকে অন্য প্রকল্পের সঙ্গে সংযুক্ত করে বড় দেখানো হয়েছে। দেশে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এই জায়গা থেকে বের হওয়ার কথা বলেছেন বক্তারা। এছাড়া শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেয়া না গেলেও বেসরকারি খাতকে এতে যুক্ত করার পরামর্শ দিয়েছেন তারা। ৭ মে রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত দেশের শিক্ষাখাত এবং বা্জেট বাস্তবতা বিষয়ক সংলাপে তারা এসব কথা বলেন।
